قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ ٱلۡقَالِينَ

ক-লা ইন্নী লি‘আমালিকুম মিনাল ক-লীন।উচ্চারণ

সে বললো, “তোমাদের এসব কৃতকর্মের জন্য যারা দুঃখবোধ করে আমি তাদের অন্তর্ভূক্ত। তাফহীমুল কুরআন

লূত বলল, জেনে রেখ, যারা তোমাদের এ কাজকে ঘৃণা করে, আমি তাদেরই একজন।মুফতী তাকী উসমানী

লূত বলল, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি।মুজিবুর রহমান

লূত বললেন, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি।মাওলানা মুহিউদ্দিন খান

লূত বলল, ‘আমি তো তোমাদের এই কর্মকে ঘৃণা করি। ইসলামিক ফাউন্ডেশন

লূত বলল, ‘নিশ্চয় আমি তোমাদের কাজকে ঘৃণা করি’।আল-বায়ান

লূত বলল- ‘আমি তোমাদের এ কাজকে ঘৃণা করি।তাইসিরুল

তিনি বললেন -- "আমি অবশ্যই তোমাদের আচরণকে ঘৃণাকারীদেরই একজন।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৬৮. লুত বললেন, আমি অবশ্যই তোমাদের এ কাজের ঘৃণাকারী।

তাফসীরে আহসানুল বায়ান

(১৬৮) লূত বলল, ‘আমি তো তোমাদের এ কুকর্মকে ঘৃণা করি (1)

(1) অর্থাৎ, আমি এ কাজ পছন্দ করি না এবং আমি এ ব্যাপারে চরম নারাজ।