كَذَّبَتۡ ثَمُودُ ٱلۡمُرۡسَلِينَ

কাযযাবাত ছামূদুল মুরছালীন।উচ্চারণ

সামূদ জাতি রসূলদের প্রতি মিথ্যারোপ করলো। ৯৫ তাফহীমুল কুরআন

ছামুদ জাতি রাসূলগণকে অস্বীকার করেছিল। #%৪০%#মুফতী তাকী উসমানী

ছামূদ সম্প্রদায় রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল।মুজিবুর রহমান

সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।মাওলানা মুহিউদ্দিন খান

সামূদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল। ইসলামিক ফাউন্ডেশন

সামূদ জাতি রাসুলদেরকে অস্বীকার করেছিল,আল-বায়ান

সামূদ জাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।তাইসিরুল

আর ছামূদ জাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৯৫

তুলনামূলক অধ্যয়নের জন্য দেখুন সূরা আল আ’রাফ ৭৩-৭৯ আয়াত, হূদ ৬১-৬৮ আয়াত, আল হিজর ৮০-৮৪ আয়াত এবং বনী ইসরাঈল ৫৯ আয়াত। আরো বিস্তারিত জানার জন্য দেখুন কুরআন মজীদের নিম্নোক্ত স্থানগুলোঃ আন্ নামল ৪৫-৫৯, আয্ যারিয়াত ৪৩-৪৫, আল কামার ২৩-৩১, আল হাক্কাহ ৪-৫, আল ফজর ৯ এবং আশ্ শামস১১ আয়াত।

এ জাতিটি সম্পর্কে কুরআন মজীদের বিভিন্ন স্থানে যে বিস্তারিত আলোচনা করা হয়েছে তা থেকে জানা যায়, আদ জাতির পরে দুনিয়ায় এ সামূদ জাতিই উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি লাভ করেছিল। جَعَلَكُمْ خُلَفَاءَ مِنْ بَعْدِ عَادٍ (الاعراف: 74) কিন্তু তাদের সভ্যতার অগ্রগতিও শেষ পর্যন্ত আদ জাতির উন্নতি ও অগ্রগতির মতো একই রূপ পরিগ্রহ করে। অর্থাৎ জীবন যাত্রার মান উন্নত থেকে উন্নততর এবং মনুষ্যত্বের মান নিম্ন থেকে নিম্নতর হতে থাকে। একদিকে সমতল এলাকায় সুউচ্চ ও সুরম্য প্রাসাদোপম অট্টালিকা এবং পার্বত্য এলাকায় অজন্তা-ইলোরার পর্বত গূহার মতো সূরম্য প্রাসাদ নির্মিত হতে থাকে। আর অন্যদিকে সমাজে শিরক ও মূর্তি পূজার প্রবল জোয়ার চলতে থাকে এবং পৃথিবী পৃষ্ঠ ভরে উঠতে থাকে জুলুম-নিপীড়নের প্রাবল্যে। জাতির সবচেয়ে অসৎ দুষ্কৃতিকারীরা তার নেতৃত্বের আসনে বসেছিল। হযরত সালেহের সত্যের দাওয়াত কেবলমাত্র নিম্ন শ্রেণীর দুর্বল লোকদেরকেই প্রভাবিত করছিল। উচ্চ শ্রেণীর লোকেরা শুধুমাত্র এ কারণেই তা মেনে নিতে অস্বীকার করেছিল যে, إِنَّا بِالَّذِي آمَنْتُمْ بِهِ كَافِرُونَ “যে বিষয়ের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছো তা আমরা মেনে নিতে পারি না।”

তাফসীরে মুফতি তাকি উসমানী

ছামুদ জাতি ও তাদের নবী হযরত সালেহ (আ.)-এর বৃত্তান্ত পূর্বে বিস্তারিত গত হয়েছে। দেখুন সূরা আরাফ (৭ : ৭৩) ও সূরা হুদ (১১ : ৬১-৬৮) এবং সংশ্লিষ্ট টীকাসমূহ।

তাফসীরে জাকারিয়া

১৪১. সামূদ সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল।

তাফসীরে আহসানুল বায়ান

(১৪১) সামূদ সম্প্রদায়(1) রসূলগণকে মিথ্যাজ্ঞান করেছিল।

(1) সামূদ জাতির বাসস্থান ছিল হিজর, যা হিজাযের উত্তরে অবস্থিত। আজ-কাল যা মাদায়েন সালেহ নামে পরিচিত। (আইসারুত তাফাসীর) এরা ছিল আরবী। নবী (সাঃ) তাবুক যাওয়ার সময় তাদের এলাকার উপর দিয়ে পার হয়েছিলেন। যেমন, এর পূর্বে বর্ণিত হয়েছে।