ইন হিছা-বুহুম ইল্লা-‘আলা-রববী লাও তাশ‘উরূন।উচ্চারণ
তাদের হিসেব গ্রহণ করা তো আমার প্রতিপালকের কাজ। তাফহীমুল কুরআন
তাদের হিসাব নেওয়া অন্য কারও নয়, কেবল আমার প্রতিপালকেরই কাজ। #%৩৩%# হায়! তোমরা যদি বুঝতে!মুফতী তাকী উসমানী
তাদের হিসাব গ্রহণতো আমার রবেরই কাজ; যদি তোমরা বুঝতে।মুজিবুর রহমান
তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ; যদি তোমরা বুঝতে!মাওলানা মুহিউদ্দিন খান
এদের হিসেব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ; যদি তোমরা বুঝতে! ইসলামিক ফাউন্ডেশন
‘তাদের হিসাব গ্রহণ তো কেবল আমার রবের দায়িত্বে, যদি তোমরা জানতে’।আল-বায়ান
তাদের হিসাব নেয়া তো আমার প্রতিপালকের কাজ, যদি তোমরা বুঝতে!তাইসিরুল
"তাদের হিসাবপত্র আমার প্রভুর কাছে ছাড়া অন্যত্র নয়, যদি তোমরা বুঝতে!মাওলানা জহুরুল হক
কাফেরদের উপরিউক্ত আপত্তির ভেতর এই ইঙ্গিতও ছিল যে, নিম্নস্তরের লোক হওয়ায় ওদের বুদ্ধিশুদ্ধিও কম। কাজেই কিছু চিন্তা-ভাবনা করে যে ঈমান এনেছে এমন নয়; বরং উপস্থিত কোন সুবিধা দেখেছে আর আপনার সাথে জুটে গেছে। এ বাক্যে তাদের সে মন্তব্যের জবাব দেওয়া হয়েছে যে, যদি ধরেও নেওয়া যায় তারা খাঁটি মনে ঈমান আনেনি, তাদের অন্তরে অন্য কোন ভাবনা আছে, তবুও আমি তাদের তাড়াতে পারি না; বরং মুমিন হিসেবে তাদের মূল্যায়ন করা আমার কর্তব্য। কেননা মনে কি আছে না আছে তা যাচাই করার দায়িত্ব আমার নয়। তার হিসাব আল্লাহ তাআলাই নিবেন।
১১৩. তাদের হিসেব গ্রহণ তো আমার রব এরই কাজ; যদি তোমরা বুঝতে!
(১১৩) ওদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ; (1) যদি তোমরা বুঝতে।
(1) অর্থাৎ, তাদের অন্তর ও আমলসমূহের খোঁজ নেওয়ার দায়িত্ব আল্লাহর।