قَالَ وَمَا عِلۡمِي بِمَا كَانُواْ يَعۡمَلُونَ

ক-লা ওয়ামা-‘ইলমী বিমা-ক-নূইয়া‘মালূন।উচ্চারণ

নূহ বললো, “তাদের কাজ কেমন, আমি কেমন করে জানবো। তাফহীমুল কুরআন

নূহ বলল, তারা কী কাজ করে তার আমি কি জানি? #%৩২%#মুফতী তাকী উসমানী

নূহ বললঃ তারা কি কাজ করছে তা জানা আমার কি দরকার?মুজিবুর রহমান

নূহ বললেন, তারা কি কাজ করছে, তা জানা আমার কি দরকার?মাওলানা মুহিউদ্দিন খান

নূহ্ বলল, ‘এরা কী করত তা আমার জানা নেই।’ইসলামিক ফাউন্ডেশন

নূহ বলল, ‘তারা কি করে তা জানা আমার কী প্রয়োজন’?আল-বায়ান

নূহ বলল- ‘তারা কী করত সেটা আমার জানা নেই।তাইসিরুল

তিনি বললেন -- "তারা কী করত সে সন্বন্ধে আর আমার জ্ঞান থাকবার নয়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

কাফেরগণ সর্বদা হযরত নূহ আলাইহিস সালামকে তাঁর অনুসারীদেরকে নিয়ে খোঁচাত। বলত, তাঁর অনুসারীরা সব নিম্নস্তরের লোক। ক্ষুদ্র পেশায় নিয়োজিত থাকার কারণে তাদের কোন সামাজিক মান নেই। হযরত নূহ আলাইহিস সালাম জবাবে বলতেন, তাদের পেশা কী ও কী কাজ করে তার সাথে আমার কী সম্পর্ক। আমার তা জানার ও তার খোঁজ নেওয়ার কী দরকার? তারা ঈমান এনেছে এটাই বড় কথা। আল্লাহ কারও পেশা কী তা জিজ্ঞেস করবেন না? তিনি জিজ্ঞেস করবেন ঈমান ও আমল সম্পর্কে।

তাফসীরে জাকারিয়া

১১২. নূহ বললেন, তারা কী করত তা আমার জানার কি দরকার?

তাফসীরে আহসানুল বায়ান

(১১২) নূহ বলল, ‘ওরা কি করত, তা আমি জানি না। (1)

(1) আমাকে এ দায়িত্ব দেওয়া হয়নি যে, আমি মানুষের বংশ পরিচয়, ধনী, গরীব ও তাদের পেশা সম্পর্কে খোঁজ নেব, বরং আমার দায়িত্ব শুধুমাত্র এই যে, আমি ঈমানের প্রতি আহবান করব এবং যারা এই আহবানে সাড়া দেবে তাদেরকে নিজের দলভুক্ত করব, তাতে সে যেমনই হোক না কেন।