وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلۡمُؤۡمِنِينَ

ওয়ামাআনা বিতা-রিদিল মু’মিনীন।উচ্চারণ

হায়! যদি তোমরা একটু সচেতন হতে। ৮২ যে ঈমান আনে তাকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়। তাফহীমুল কুরআন

আমি মুমিনদেরকে আমার কাছ থেকে তাড়িয়ে দিতে পারি না।মুফতী তাকী উসমানী

মু’মিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়,মুজিবুর রহমান

আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই।মাওলানা মুহিউদ্দিন খান

‘মু’মিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নয়। ইসলামিক ফাউন্ডেশন

‘আর আমি তো মুমিনদেরকে তাড়িয়ে দেয়ার নই’।আল-বায়ান

মু’মিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়।তাইসিরুল

"আর আমি তো মুমিনদের তাড়িয়ে দেবার পাত্র নই।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৮২

এটি তাদের আপত্তির প্রথম জবাব। যেমন উপরে বলা হয়েছে, তাদের আপত্তির ভিত্তি ছিল একটি কাল্পনিক সিদ্ধান্তের উপর। সেটি ছিলঃ গরীব, শ্রমজীবী এবং যারা নিম্ন শ্রেণীর কাজ করে অথবা যারা সমাজের নিম্ন শ্রেণীর সাথে যুক্ত। তাদের কোন বুদ্ধিবৃত্তিক যোগ্যতা থাকে না। তারা জ্ঞান, বুদ্ধি, বিবেক শূন্য হয়। তাই তাদের ঈমান কোন চিন্তা ও দূরদৃষ্টির উপর প্রতিষ্ঠিত নয়। তাদের আকীদা বিশ্বাস নির্ভরযোগ্য নয়। তাদের কর্মকাণ্ডের কোন গুরুত্ব নেই। নূহ এর জবাবে বলেন, যে ব্যক্তি আমার কাছে এসে ঈমান আনে এবং একটি আকীদা গ্রহণ করে সে অনুযায়ী কাজ করতে থাকে তার একাজের পেছনে কোন্ ধরনের উদ্যোগ কাজ করছে এবং তা কতটুকু মূল্য ও মর্যাদার অধিকারী তা জানার কোন মাধ্যম আমার কাছে নেই। এ বিষয়গুলো দেখা এবং এগুলোর হিসেব রাখা আল্লাহর কাজ, আমার ও তোমাদের নয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১১৪. আর আমি তো মুমিনদেরকে তাড়িয়ে দেয়ার নই।

তাফসীরে আহসানুল বায়ান

(১১৪) বিশ্বাসীদের তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়। (1)

(1) তুমি তোমার নিকট হতে হীন লোকদেরকে তাড়িয়ে দাও, তাহলে আমরা তোমার দলভুক্ত হব। এখানে এই ইচ্ছার উত্তর দেওয়া হয়েছে।