إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ

ইন্নী লাকুম রছূলুন আমীন।উচ্চারণ

আমি তোমাদের জন্য একজন আমানতদার রসূল। ৭৭ তাফহীমুল কুরআন

নিশ্চয়ই আমি তোমদের জন্য এক বিশ্বস্ত রাসূল।মুফতী তাকী উসমানী

আমিতো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।মুজিবুর রহমান

আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক।মাওলানা মুহিউদ্দিন খান

‘আমি তো তোমাদের জন্যে এক বিশ্বস্ত রাসূল।ইসলামিক ফাউন্ডেশন

‘নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল’।আল-বায়ান

আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রাসুল।তাইসিরুল

"আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৭৭

এর দু’টি অর্থ হয়। এক, আমি নিজের পক্ষ থেকে কোন কথা বানিয়ে বা কমবেশী করে বলি না বরং যা কিছু আল্লাহর পক্ষ থেকে আমার উপর নাযিল হয় তাই হুবহু বর্ণনা করি। দুই, আমি এমন একজন রসূল যাকে তোমরা আগে থেকেই একজন সত্যবাদী ও আমানতদার হিসেবে জানো। মানুষের ব্যাপারে যখন আমি আমানতের খেয়ানত করি না তখন আল্লাহর ব্যাপারে কেমন করে আমানতের খেয়ানত করতে পারি। কাজেই তোমাদের জানা উচিত, আমি যা কিছু আল্লাহর পক্ষ থেকে পেশ করছি সে ব্যাপারে আমি ঠিক তেমনিই আমানতদার যেমন দুনিয়ার ব্যাপারে আজ পর্যন্ত তোমরা আমাকে পেয়েছো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১০৭. আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

তাফসীরে আহসানুল বায়ান

(১০৭) নিঃসন্দেহে আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসূল। (1)

(1) অর্থাৎ, আল্লাহ যে বাণী দিয়ে আমাকে পাঠিয়েছেন, তা আমি তোমাদেরকে কম-বেশি না করে হুবহু পৌঁছে দেব।