فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ

ফাত্তাকুল্লা-হা ওয়া আতী‘ঊন।উচ্চারণ

কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ৭৮ তাফহীমুল কুরআন

সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।মুফতী তাকী উসমানী

অতএব আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।মুজিবুর রহমান

অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।মাওলানা মুহিউদ্দিন খান

‘অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। ইসলামিক ফাউন্ডেশন

‘সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।আল-বায়ান

কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমার অনুসরণ কর।তাইসিরুল

"অতএব তোমরা আল্লাহ্‌কে ভয়-ভক্তি কর ও আমাকে মেনে চল।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৭৮

অর্থাৎ আমার আমানতদার রসূল হবার অনিবার্য দাবী হচ্ছে এই যে, তোমরা অন্য সবার আনুগত্য পরিত্যাগ করে একমাত্র আমার আনুগত্য করবে এবং আমি তোমাদের যে বিধান দেবো তা সর্বান্তঃকরণে মেনে নেবে। কারণ আমি বিশ্ব-জাহানের প্রভুর ইচ্ছার প্রতিনিধি। আমার আনুগত্য আল্লাহর আনুগত্যের সমান। আর আমার নাফরমানী করা নিছক আমার সত্তার নাফরমানী করা নয় বরং সরাসরি আল্লাহর নাফরমানীর নামান্তর। অন্য কথায় এর অর্থ দাঁড়ায়, রসূলের অধিকার শুধুমাত্র এতটুকুন নয় যে, যাদের কাছে তাঁকে রসূল বানিয়ে পাঠানো হয়েছে তারা তাঁর সত্যবাদিতা মেনে নেবে এবং তাঁকে সত্য রসূল হবার স্বীকৃতি দেবে। বরং তাঁকে আল্লাহর সত্য রসূল বলে মেনে নেবার সাথে সাথেই তাঁর আনুগত্য করা এবং অন্য সমস্ত আইন পরিহার করে একমাত্র তিনি যে আইন এনেছেন তার আনুগত্য করা অপরিহার্য হয়ে পড়ে। রসূলকে রসূল বলে স্বীকার না করা অথবা রসূল বলে স্বীকার করার পর তাঁর আনুগত্য না করা উভয় অবস্থায়ই আসলে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের নামান্তর এবং উভয়েরই ফল হয় আল্লাহর গযবের আওতায় চলে আসে। তাই ঈমান ও আনুগত্যের দাবীর আগে “আল্লাহকে ভয় করো” এর সতর্কতামূলক বাক্য উচ্চারণ করা হয়েছে, যাতে প্রত্যেক ব্যক্তি ভালোভাবে কান খুলে রসূলের রিসালাত স্বীকার না করা অথবা তাঁর আনুগত্য গ্রহণ না করার ফল কি হবে তা শুনে নিতে পারে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১০৮. অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর(১),

(১) আয়াতটি তাকীদ বা গুরুত্ব প্রকাশের জন্য এবং একথা ব্যক্ত করার জন্য আনা হয়েছে যে, রাসূলের আনুগত্য ও আল্লাহকে ভয় করার জন্য কেবল রাসূলের বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতা অথবা কেবল প্রচারকার্যে প্রতিদান না চাওয়াই যথেষ্ট ছিল। কিন্তু যে রাসূলের মধ্যে সবগুলো গুণই বিদ্যমান আছে, তার আনুগত্য করা ও আল্লাহকে ভয় করা তো আরো অপরিহার্য হয়ে পড়ে। (ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(১০৮) অতএব আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। (1)

(1) অর্থাৎ, আমি তোমাদেরকে আল্লাহর উপর ঈমান আনার ও শিরক না করার প্রতি আহবান জানাচ্ছি, এ ব্যাপারে তোমরা আমার আনুগত্য কর।