ওয়া বুররিঝাতিল জাহীমুলিলগা-বীন।উচ্চারণ
এবং জাহান্নাম পথভ্রষ্টদের সামনে খুলে দেয়া হবে। ৬৭ তাফহীমুল কুরআন
এবং জাহান্নামকে পথভ্রষ্টদের সামনে উন্মুক্ত করা হবে।মুফতী তাকী উসমানী
আর পথভ্রষ্টদের জন্য উম্মোচিত করা হবে জাহান্নাম।মুজিবুর রহমান
এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।মাওলানা মুহিউদ্দিন খান
এবং পথভ্রষ্টদের জন্যে উন্মোচিত করা হবে জাহান্নাম ; ইসলামিক ফাউন্ডেশন
এবং পথভ্রষ্টকারীদের জন্য জাহান্নাম উন্মোচিত করা হবে।আল-বায়ান
এবং পথভ্রষ্টদের সম্মুখে জাহান্নামকে উন্মোচিত করা হবে।তাইসিরুল
আর দুযখকে খোলে দেওয়া হবে পথভ্রষ্টদের জন্য।মাওলানা জহুরুল হক
৬৭
অর্থাৎ একদিকে মুত্তাকিরা জান্নাতে প্রবেশ করার আগেই দেখতে থাকবে, আল্লাহর মেহেরবানীতে কেমন নিয়ামতে পরিপূর্ণ জায়গায় তারা যাবে। অন্যদিকে পথভ্রষ্টরা তখনো হাশরের ময়দানেই অবস্থান করবে। যে জাহান্নামে তাদের গিয়ে থাকতে হবে তার ভয়াবহ দৃশ্য তাদের সামনে উপস্থাপিত করা হবে।
৯১. এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম(১);
(১) অৰ্থাৎ একদিকে মুত্তকিরা জান্নাতে প্রবেশ করার আগেই দেখতে থাকবে, আল্লাহর মেহেরবানীতে কেমন নিয়ামতে পরিপূর্ণ জায়গায় তারা যাবে। অন্যদিকে পথভ্রষ্টরা তখনো হাশরের ময়দানেই অবস্থান করবে। যে জাহান্নামে তাদের গিয়ে থাকতে হবে তার ভয়াবহ দৃশ্য তাদের সামনে উপস্থাপিত করা হবে। (দেখুন: ফাতহুল কাদীর, কুরতুবী)
(৯১) এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। (1)
(1) অর্থাৎ, জান্নাত ও জাহান্নামকে প্রবেশের আগে সামনে আনা হবে। যার দরুন কাফেরদের দুঃখ ও মু’মিনদের আনন্দ আরো বৃদ্ধি পাবে।