ক-লা হাল ইয়াছমা‘উনাকুম ইযতাদ‘ঊন।উচ্চারণ
সে জিজ্ঞেস করলো, “তোমরা যখন তাদেরকে ডাকো তখন কি তারা তোমাদের কথা শোনে? তাফহীমুল কুরআন
ইবরাহীম বলল, তোমরা যখন তাদেরকে ডাক, তখন তারা কি তোমাদের কথা শোনে?মুফতী তাকী উসমানী
সে বললঃ তোমরা প্রার্থনা করলে তারা কি শোনে?মুজিবুর রহমান
ইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন আহবান কর, তখন তারা শোনে কি?মাওলানা মুহিউদ্দিন খান
সে বলল, ‘তোমরা প্রার্থনা করলে এরা কি শুনে ?’ ইসলামিক ফাউন্ডেশন
সে বলল, ‘যখন তোমরা ডাক তখন তারা কি তোমাদের সে ডাক শুনতে পায়?’আল-বায়ান
ইবরাহীম বলল- ‘তোমরা যখন (তাদেরকে) ডাক তখন কি তারা তোমাদের কথা শোনে?তাইসিরুল
তিনি বললেন, "তারা কি তোমাদের শোনে যখন তোমরা ডাকো?মাওলানা জহুরুল হক
৭২. তিনি বললেন, তোমরা যখন আহ্বান কর তখন তারা তোমাদের শোনে কি?
(৭২) সে বলল, ‘তোমরা আহবান করলে ওরা কি শোনে?