ক-লূনা‘বুদুআসনা-মান ফানাজালুল লাহা -‘আ-কিফীন।উচ্চারণ
তারা বললো, “আমরা কতিপয় মূর্তির পূজা করি এবং তাদের সেবায় আমরা নিমগ্ন থাকি।” ৫২ তাফহীমুল কুরআন
তারা বলল, আমরা প্রতিমাদের ইবাদত করি এবং তাদেরই সামনে ধর্ণা দিয়ে থাকি।মুফতী তাকী উসমানী
তারা বললঃ আমরা মূর্তি পূজা করি এবং আমরা নিষ্ঠার সাথে তাদের পূজায় রত থাকব।মুজিবুর রহমান
তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।মাওলানা মুহিউদ্দিন খান
এরা বলল, ‘আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সঙ্গে এদের পূজায় নিরত থাকব।’ ইসলামিক ফাউন্ডেশন
তারা বলল, ‘আমরা মূর্তির পূজা করি। অতঃপর এগুলোর পূজায় আমরা নিষ্ঠার সাথে রত থাকি’।আল-বায়ান
তারা বলেছিল- ‘আমরা মূর্তির পূজা করি, আর আমরা সদা সর্বদা তাদেরকে আঁকড়ে থাকি।’তাইসিরুল
তারা বললে -- "আমরা প্রতিমাদের পূজা করি, আর আমরা তাদের আরাধনায় নিষ্ঠাবান থাকব।"মাওলানা জহুরুল হক
৫২
আমরা কিছু মূর্তির পূজা করি, এ জবাবও নিছক একটা সংবাদ জানিয়ে দেবার উদ্দেশ্যে বলা হয়নি। কারণ প্রশ্নকর্তা ও জবাবদাতা উভয়ের সামনে এ বিষয়টি সুস্পষ্ট ছিল। নিজেদের আকীদা-বিশ্বাসের প্রতি তাদের অবিচলতাই ছিল এ জবাবের আসল প্রাণসত্তা। অর্থাৎ তারা আসলে বলতে চাচ্ছিল, হ্যাঁ, আমরাও জানি এগুলো কাঠ ও পাথরের তৈরী প্রতিমা। আমরা এগুলোর পূজা করি। কিন্তু আমরা এগুলোরই পূজা ও সেবা করে যাবো, এটিই আমাদের ধর্ম ও বিশ্বাস।
৭১. তারা বলল, আমরা মূর্তির পূজা করি। সুতরাং আমরা নিষ্ঠার সাথে সেগুলোকে আকড়ে থাকব।
(৭১) ওরা বলল, ‘আমরা প্রতিমার পূজা করি এবং আমরা নিষ্ঠার সাথে ওদের পূজায় নিরত থাকি।’(1)
(1) অর্থাৎ, দিবা-রাত্রি ওদেরই উপাসনা করি।