فَلَمَّا تَرَـٰٓءَا ٱلۡجَمۡعَانِ قَالَ أَصۡحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدۡرَكُونَ

ফালাম্মা-তারআল জাম‘আ-নি ক-লা আসহা-বুমূছাইন্না-লামুদরকূন।উচ্চারণ

দু’দল যখন পরস্পরকে দেখতে পেলো তখন মূসার সাথীরা চিৎকার করে উঠলো, “আমরা তো পাকড়াও হয়ে গেলাম।” তাফহীমুল কুরআন

তারপর যখন উভয় দল একে অন্যকে দেখতে পেল, তখন মুসার সঙ্গীগণ বলল, এখন আমরা নির্ঘাত ধরা পড়ব। #%২০%#মুফতী তাকী উসমানী

অতঃপর যখন দু’ দল পরস্পরকে দেখল তখন মূসার সঙ্গীরা বললঃ আমরাতো ধরা পড়ে যাচ্ছি!মুজিবুর রহমান

যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম।মাওলানা মুহিউদ্দিন খান

এরপর যখন দুই দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, ‘আমরা তো ধরা পড়ে গেলাম।’ ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সাথীরা বলল, অবশ্যই ‘আমরা ধরা পড়ে গেলাম!’আল-বায়ান

যখন দু‘দল পরস্পরকে দেখল তখন মূসার সঙ্গীরা বলল- ‘আমরা তো ধরা পড়েই গেলাম।’তাইসিরুল

অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখল তখন মূসার সঙ্গীরা বললে -- "আমরা তো নিঃসন্দেহ ধরা পড়ে গেলাম।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

হযরত মূসা আলাইহিস সালাম তাঁর সঙ্গীদের নিয়ে চলতে থাকলেন। এক পর্যায়ে তাদের সামনে সাগর বাধা হয়ে দাঁড়াল। অপর দিকে ফির‘আউনও তার বাহিনী নিয়ে তাদের কাছাকাছি পৌঁছে গেল। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গীগণ উপলব্ধি করল এখন আর বাঁচার কোন পথ নেই। হতাশ হয়ে তারা বলল উঠল, আমরা তো ধরা পড়ে গেলাম।

তাফসীরে জাকারিয়া

৬১. অতঃপর যখন দু’দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম!

তাফসীরে আহসানুল বায়ান

(৬১) অতঃপর যখন দু’দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, ‘আমরা তো ধরা পড়ে গেলাম।’(1)

(1) অর্থাৎ, ফিরআউনের সৈন্য-সামন্ত দেখে তারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ল, যেহেতু সামনে সমুদ্র ও পিছনে ফিরআউনের সৈন্য। এখন বাঁচার পথ কোথায়? আবার আমাদেরকে ফিরআউন ও তার দাসত্বই মেনে নিতে হবে।