فَأَتۡبَعُوهُم مُّشۡرِقِينَ

ফাআতবা‘ঊহুম মুশরিকীন।উচ্চারণ

সকাল হতেই তারা এদের পিছু নিয়ে বের হয়ে পড়লো। তাফহীমুল কুরআন

সারকথা সূর্যোদয় মাত্রই তারা তাদের পশ্চাদ্ধাবনের উদ্দেশ্যে বের হয়ে পড়ল।মুফতী তাকী উসমানী

তারা সূর্যোদয় কালে তাদের পশ্চাতে এসে পড়ল।মুজিবুর রহমান

অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।মাওলানা মুহিউদ্দিন খান

এরা সূর্যোদয়কালে তাদের পশ্চাতে এসে পড়ল। ইসলামিক ফাউন্ডেশন

তারপর তারা সূর্যোদয়ের প্রাক্কালে তাদের পিছু নিল।আল-বায়ান

কাজেই তারা (অর্থাৎ ফেরাউন গোষ্ঠী) সূর্যোদয়কালে তাদের পশ্চাদ্ধাবন করল।তাইসিরুল

তারপর তারা এদের পশ্চাদ্ধাবন করেছিল সূর্যোদয়কালে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬০. অতঃপর তারা সূর্যোদয়কালে ওদের পিছনে এসে পড়ল।

তাফসীরে আহসানুল বায়ান

(৬০) ওরা সূর্যোদয়কালে তাদের পশ্চাদ্ধাবন করল। (1)

(1) যখন সকাল হল এবং ফিরআউন জানতে পারল যে, বনী-ইস্রাঈল রাত্রে পলায়ন করেছে, তখন তার মর্যাদা ও ক্ষমতায় আঘাত লাগলো এবং সূর্য ওঠার সাথে সাথেই তাদের পিছু ধাওয়া করল।