ক-লা কাল্লা- ইন্না মা‘ইয়া রববী ছাইয়াহদীন।উচ্চারণ
মূসা বললো, “কখখনো না, আমার সাথে আছেন আমার রব, তিনি নিশ্চয়ই আমাকে পথ দেখাবেন।” ৪৬ তাফহীমুল কুরআন
মুসা বলল, কখনও নয়। আমার সঙ্গে নিশ্চিতভাবেই আমার প্রতিপালক আছেন। তিনি আমাকে পথ দেখাবেন।মুফতী তাকী উসমানী
মূসা বললঃ কক্ষণই নয়। আমার সঙ্গে আছেন আমার রাব্ব; সত্ত্বর তিনি আমাকে পথ নির্দেশ করবেন।মুজিবুর রহমান
মূসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ বলে দেবেন।মাওলানা মুহিউদ্দিন খান
মূসা বলল, ‘কখনই নয় ! আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক ; সত্বর তিনি আমাকে পথনির্দেশ করবেন।’ ইসলামিক ফাউন্ডেশন
মূসা বলল, ‘কক্ষনো নয়; আমার সাথে আমার রব রয়েছেন। নিশ্চয় অচিরেই তিনি আমাকে পথনির্দেশ দেবেন’।আল-বায়ান
মূসা বলল- ‘কক্ষনো না, আমার রব আমার সঙ্গে আছেন, শীঘ্রই তিনি আমাকে পথ নির্দেশ করবেন।তাইসিরুল
তিনি বললেন -- "নিশ্চয়ই না, আমার সঙ্গে আলবৎ আমার প্রভু রয়েছেন, তিনি আমাকে অচিরেই পথ দেখাবেন।"মাওলানা জহুরুল হক
৪৬
অর্থাৎ এ বিপদ থেকে উদ্ধার পাবার পথ আমাকে জানাবেন।
৬২. মূসা বললেন, কখনই নয়! আমার সঙ্গে আছেন আমার রব(১); সত্বর তিনি আমাকে পথনির্দেশ করবেন।
(১) পশ্চাদ্ধাবনকারী ফিরআউনী সৈন্য বাহিনী যখন তাদের সামনে এসে যায়, তখন সমগ্র বনী-ইসরাঈল চিৎকার করে উঠল, হায়! আমরা তো ধরা পড়ে গেলাম! আর ধরা পড়ার মধ্যে সন্দেহ ও দেরীই বা কি ছিল, পশ্চাতে অতিবিক্রম সেনাবাহিনী এবং সম্মুখে সমুদ্র অন্তরায়। এই পরিস্থিতি মূসা আলাইহিস সালাম-এরও অগোচরে ছিল না। কিন্তু তিনি দৃঢ়তার হিমালয় হয়ে আল্লাহ্ তা'আলার প্রতিশ্রুতিতে দৃঢ় বিশ্বাসী ছিলেন। তিনি তখনো সজোরে বলেনঃ كَلَّا আমরা তো ধরা পড়তে পারি না। (إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ) আমার সাথে আমার পালনকর্তা আছেন। তিনি আমাদের পথ বলে দেবেন। (দেখুন: কুরতুবী)
(৬২) মূসা বলল, ‘কিছুতেই নয়! আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক; তিনি আমাকে পথনির্দেশ করবেন।’ (1)
(1) মূসা (আঃ) তাদেরকে সান্ত্বনা দিলেন যে, তোমাদের আশঙ্কা অমূলক। দ্বিতীয়বার তোমাদেরকে ফিরআউনের কবলে পড়তে হবে না। আমার প্রভু অবশ্যই পরিত্রাণের পথ বের করে দেবেন।