وَمَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَـٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فِي جَهَنَّمَ خَٰلِدُونَ

ওয়া মান খাফফাত মাওয়া-ঝীনুহূফাউলাইকাল্লাযীনা খাছিরূআনফুছাহুম ফী জাহান্নামা খালিদূন।উচ্চারণ

আর যাদের পাল্লা হাল্কা হবে তারাই হবে এমনসব লোক যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে। ৯৬ তারা জাহান্নামে থাকবে চিরকাল। তাফহীমুল কুরআন

আর যাদের পাল্লা হালকা হবে, তারাই এমন, যারা নিজেদের জন্য লোকসানের ব্যবসা করেছিল। তারা সদা-সর্বদা জাহান্নামে থাকবে।মুফতী তাকী উসমানী

আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে; তারা জাহান্নামে স্থায়ী হবে।মুজিবুর রহমান

এবং যাদের পাল্লা হাল্কা হবে তারাই নিজেদের ক্ষতিসাধন করেছে, তারা দোযখেই চিরকাল বসবাস করবে।মাওলানা মুহিউদ্দিন খান

এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে; এরা জাহান্নামে স্থায়ী হবে। ইসলামিক ফাউন্ডেশন

আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজদের ক্ষতি করল; জাহান্নামে তারা হবে স্থায়ী।আল-বায়ান

যাদের পাল্লা হালকা হবে তারাই ওরা যারা নিজেদের ক্ষতিসাধন করেছে, জাহান্নামে তারা চিরস্থায়ী হবে।তাইসিরুল

আর যাদের পাল্লা হাল্কা হবে এরাই তবে তারা যারা নিজেদের ক্ষতিসাধন করেছে, তারা জাহান্নামে থাকবে দীর্ঘকাল।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৯৬

সূরার শুরুতে এবং তারপর চতুর্থ রুকূ”তে সাফল্য ও ক্ষতির যে মানদন্ড পেশ করা হয়েছে তাকে আর একবার মনের মধ্যে চাংগা করে নিন।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১০৩. আর যাদের পাল্লা হালকা হবে, তারাই নিজেদের ক্ষতি করেছে; তারা জাহান্নামে স্থায়ী হবে।

তাফসীরে আহসানুল বায়ান

(১০৩) আর যাদের পাল্লা হাল্কা হবে, তারাই নিজেদের ক্ষতি করেছে; তারা জাহান্নামে স্থায়ী হবে।