তালফাহুউজূহাহুমুন্না-রু ওয়া হুম ফীহা-ক-লিহূন।উচ্চারণ
আগুন তাদের মুখের চামড়া জ্বালিয়ে দেবে এবং তাদের চোয়াল বাইরে বের হয়ে আসবে। ৯৭ তাফহীমুল কুরআন
আগুন তাদের চেহারা ঝলসে দেবে এবং তাতে তাদের আকৃতি বিকৃত হয়ে যাবে। #%৪১%#মুফতী তাকী উসমানী
আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে থাকবে বীভৎস চেহারায়।মুজিবুর রহমান
আগুন তাদের মুখমন্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস আকার ধারন করবে।মাওলানা মুহিউদ্দিন খান
অগ্নি এদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং এরা সেখানে থাকবে বীভৎস চেহারায়; ইসলামিক ফাউন্ডেশন
আগুন তাদের চেহারা দগ্ধ করবে, সেখানে তারা হবে বীভৎস চেহারাবিশিষ্ট।আল-বায়ান
আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে আর তারা বীভৎস চেহারা নিয়ে তার ভিতরে দাঁত কটমট করতে থাকবে।তাইসিরুল
আগুন তাদের মুখ পুড়িয়ে দেবে। আর তারা সেখানে হবে বিকৃত-বীভৎস।মাওলানা জহুরুল হক
৯৭
মূলে-----শব্দ ব্যবহার করা হয়েছে।-----আরবী ভায়ায় এমন চেহারাকে বলা হয় যার চামড়া আলাদা হয়ে গেছে এবং দাঁত বাইরে বের হয়ে এসেছে। যেমন খাশির ভুনা মাথা। আবদুল্লাহ ইবনে মাসউদকে (রা.) এক ব্যক্তি “কালেহ”-এর অর্থ জিজ্ঞেস করলে তিনি বলেনঃ---------------অর্থাৎ “তুমি কি ভুনা খাশির কল্লা দেখোনি? ”
আগুনে ঝলসে তাদের চেহারা এমনই বীভৎস হয়ে যাবে যে, তাদের উপরের ঠোঁট কুঞ্চিত হয়ে মাথার তালুতে পৌঁছে যাবে, নিচের ঠোঁট ঝুলে নাভি পর্যন্ত নেমে আসবে এবং মাঝখানে বিশাল-বিকট দাঁত বের হয়ে আসবে। হে আল্লাহ! আমরা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। -অনুবাদক
১০৪. আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে থাকবে বীভৎস চেহারায়(১);
(১) আয়াতে এসেছে তারা كالح অবস্থায় থাকবে। যার অর্থ করা হয়েছে বীভৎস চেহারা। অবশ্য অভিধানে كالح এমন ব্যক্তিকে বলা হয়, যার ওষ্ঠীদ্বয় মুখের দাঁতকে আবৃত করে না। এক ওষ্ঠ উপরে উত্থিত এবং অপর ওষ্ঠ নীচে ঝুলে থাকে, ফলে দাঁত বের হয়ে থাকে। এটা খুব বীভৎস আকার হবে। জাহান্নামে জাহান্নামী ব্যক্তির ওষ্ঠদ্বয়ও তদ্রুপ হবে এবং দাঁত খোলা ও বেরিয়ে থাকবে। (দেখুন, কুরতুবী; ইবন কাসীর; ফাতহুল কাদীর)
(১০৪) আগুন তাদের মুখমন্ডলকে দগ্ধ করবে(1) এবং তারা সেখানে থাকবে বীভৎস চেহারায়।(2)
(1) মুখমন্ডলের কথা এই জন্য উল্লেখ করা হয়েছে, কারণ মানব দেহে সবচেয়ে গুরুত্ব ও মর্যাদাপূর্ণ অঙ্গ হল মুখমন্ডল। নচেৎ পুরো দেহটাই তো জাহান্নামের আগুনে পুড়তে থাকবে।
(2) শব্দের অর্থ হল, ঠোঁট জড়ো হয়ে দাঁত বেরিয়ে যাওয়া। ঠোঁট যেন দাঁতের পোশাক। যখন জাহান্নামের আগুনে ঠোঁট সংকুচিত ও জড়ো হয়ে যাবে, তখন দাঁতগুলি প্রকাশ পাবে এবং তার ফলে মানুষের চেহারা হবে বীভৎস ও ভয়ানক।