কুররব্বি ইম্মা-তুরিইয়ান্নী মা-ইউ‘আদূন।উচ্চারণ
হে মুহাম্মাদ (সাঃ) ! দোয়া করো, “হে আমার রব! এদেরকে যে আযাবের হুমকি দেয়া হচ্ছে, তুমি যদি আমার উপস্থিতিতে সে আযাব আনো তাফহীমুল কুরআন
(হে রাসূল!) বল, হে আমার প্রতিপালক! তাদেরকে (অর্থাৎ কাফেরদেরকে) যে আযাবের ধমকি দেওয়া হচ্ছে, আপনি যদি আমার চোখের সামনেই তা নিয়ে আসেনমুফতী তাকী উসমানী
বলঃ হে আমার রাব্ব! যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে, তা যদি আপনি আমাকে দেখাতেন –মুজিবুর রহমান
বলুনঃ হে আমার পালনকর্তা! যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হয়েছে তা যদি আমাকে দেখান,মাওলানা মুহিউদ্দিন খান
বল, ‘হে আমার প্রতিপালক! যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হচ্ছে, তুমি যদি তা আমাকে দেখেতে চাও, ইসলামিক ফাউন্ডেশন
বল, ‘হে আমার রব, যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে তা যদি আমাকে দেখাতে চান,আল-বায়ান
বল, ‘হে আমার প্রতিপালক! তুমি যদি আমাকে দেখাও (আমার জীবদ্দশায়) যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে,তাইসিরুল
বলো -- "আমার প্রভু! যদি তুমি আমাকে দেখতে দাও যা তাদের ওয়াদা করা হয়েছে, --মাওলানা জহুরুল হক
৯৩. হে আমার রব! যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্ৰদান করা হচ্ছে, আপনি যদি তা আমাকে দেখাতে চান,
(৯৩) বল, ‘হে আমার প্রতিপালক! যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হচ্ছে, তা যদি তুমি আমাকে দেখাতে।