عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ

‘আ-লিমিল গাইবি ওয়াশশাহা-দাতি ফাতা‘আ-লা-‘আম্মা-ইউশরিকূন।উচ্চারণ

প্রকাশ্য ও গোপন সবকিছু তিনি জানেন। ৮৬ এরা যে শিরক নির্ধারণ করে তিনি তার ধরা ছোঁয়ার বাইরে। তাফহীমুল কুরআন

(সেই আল্লাহ), যিনি যাবতীয় গুপ্ত ও প্রকাশ্য বিষয়ে পরিপূর্ণ জ্ঞাত। সুতরাং তিনি তাদের শিরক থেকে বহু উর্ধ্বে।মুফতী তাকী উসমানী

তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, তারা যাকে শরীক করে তিনি তার উর্ধ্বে।মুজিবুর রহমান

তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী। তারা শরীক করে, তিনি তা থেকে উর্ধ্বে।মাওলানা মুহিউদ্দিন খান

তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, এরা যাকে শরীক করে তিনি তার ঊর্ধ্বে।ইসলামিক ফাউন্ডেশন

তিনি গায়েব ও উপস্থিতের জ্ঞানী, তারা যা শরীক করে তিনি তার ঊর্ধ্বে।আল-বায়ান

তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানের অধিকারী, তারা যা তাঁর শরীক বানায়, তাত্থেকে তিনি বহু ঊর্ধ্বে।তাইসিরুল

তিনি অদৃশ্য ও দৃশ্য সন্বন্ধে পরিজ্ঞাত, কাজেই তারা যা শরিক করে তিনি সে-সবের বহু উর্ধ্বে?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৮৬

কোন কোন সমাজে একটা বিশেষ ধরনের শিরক দেখতে পাওয়া যায়। এর প্রথামিক রূপ হলো শাফায়াত বা সুপারিশ করে পরকালের মুক্তি নিশ্চিত করার ক্ষমতা সংক্রান্ত মুশরিকা আকীদা। তারপর আল্লাহ‌ ছাড়া অন্যান্য কোন কোন সত্তার অদৃশ্য ও ভূত-ভবিষ্যতের জ্ঞান আছে বলে ধারণা করা।

এখানে এ বিশেষ ধরনের শিরকের প্রতি একটি সূক্ষ্মইঙ্গিত রয়েছে, আয়াতটি এ শিরকের উভয় দিককে খন্ডন করে। (ব্যাখ্যার জন্য দেখুন, তাফহীমুল কুরআন, ত্বা-হা, ৮৫ও ৮৬ এবং আল আম্বিয়া, ২৭ টীকা)।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৯২. তিনি গায়েব ও উপস্থিতের জ্ঞাণী, সুতরাং তারা যা কিছু শরীক করে তিনি তার ঊর্ধ্বে।

তাফসীরে আহসানুল বায়ান

(৯২) তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, তারা যাকে শরীক করে, তিনি তার ঊর্ধ্বে।