ছাইয়াকূলূনা লিল্লা-হি কুল আফালা-তাত্তাকূন।উচ্চারণ
তারা নিশ্চয়ই বলবে, আল্লাহ। ৭৯ বলো, তাহলে তোমরা ভয় করো না কেন? ৮০ তাফহীমুল কুরআন
তারা অবশ্যই বলবে, এসব আল্লাহর। বল, তবুও কি তোমরা (আল্লাহকে) ভয় করবে না?মুফতী তাকী উসমানী
তারা বলবেঃ আল্লাহ! বলঃ তবুও কি তোমরা আল্লাহভীরু হবেনা?মুজিবুর রহমান
এখন তারা বলবেঃ আল্লাহ। বলুন, তবুও কি তোমরা ভয় করবে না?মাওলানা মুহিউদ্দিন খান
এরা বলবে, ‘আল্লাহ্’। বল, ‘তবুও কি তোমরা সাবধান হবে না ?’ ইসলামিক ফাউন্ডেশন
তারা বলবে, ‘আল্লাহ।’ বল, ‘তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?’আল-বায়ান
তারা বলবেঃ (এগুলোর মালিকানা) আল্লাহর। বলঃ তবুও কি তোমরা (আল্লাহকে) ভয় করবে না?তাইসিরুল
তারা সঙ্গে সঙ্গে বলবে -- "আল্লাহ্র।" তুমি বল -- "তবে কেন তোমরা ভক্তিশ্রদ্ধা কর না?"মাওলানা জহুরুল হক
৭৯
মূলে-----শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ “এসব জিনিসও আল্লাহর” তবে অনুবাদে নিছক আমাদের ভাষায় সুন্দর করে প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট বাকরীতি অবলম্বন করা হয়েছে।
৮০
অর্থাৎ তাহলে কেন তোমরা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করতে এবং তাঁর ছাড়া অন্যের বন্দেগী করতে ভয় করো না? কেন তোমরা এ ভয় করো না, আকাশ ও পৃথিবীর বাদশাহ যদি কখনো আমাদের কাছ থেকে হিসেব নেন তাহলে আমরা তাঁর কাছে কি জবাব দেবো?
৮৭. অবশ্যই তারা বলবে, আল্লাহ। বলুন, তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?
(৮৭) তারা বলবে, ‘আল্লাহ। বল, তবুও কি তোমরা সাবধান হবে না।’ (1)
(1) অর্থাৎ, যখন তোমরা স্বীকার করছ যে, পৃথিবী ও তার ভিতরের সমস্ত কিছুর স্রষ্টা একমাত্র মহান আল্লাহ এবং আকাশমন্ডলী ও মহা আরশের মালিকও তিনিই। তাহলে তোমাদের এ কথা স্বীকার করতে দ্বীধা কেন যে, উপাসনার যোগ্যও কেবলমাত্র আল্লাহই? অতঃপর তাঁর একত্ববাদকে মেনে নিয়ে তাঁর আযাব হতে বাঁচার প্রয়াস করছ না কেন?