ছাইয়াকূলূনা লিল্লা-হি কুল আফালা-তাযাক্কারূন।উচ্চারণ
তারা নিশ্চয় বলবে, আল্লাহর। বলো, তাহলে তোমরা সচেতন হচ্ছো না কেন? ৭৮ তাফহীমুল কুরআন
তারা অবশ্যই বলবে, আল্লাহর। #%৩৫%# বল, তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?মুফতী তাকী উসমানী
তারা বলবেঃ আল্লাহর! বলঃ তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবেনা?মুজিবুর রহমান
এখন তারা বলবেঃ সবই আল্লাহর। বলুন, তবুও কি তোমরা চিন্তা কর না?মাওলানা মুহিউদ্দিন খান
এরা বলবে, ‘আল্লাহ্ র ’। বল, ‘তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না ?’ ইসলামিক ফাউন্ডেশন
অচিরেই তারা বলবে, ‘আল্লাহর’। বল, ‘তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?’আল-বায়ান
তারা বলবে- আল্লাহর। বল : তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?তাইসিরুল
তারা তখন বলবে -- "আল্লাহ্র!" তুমি বল -- "কেন তবে তোমরা মনোনিবেশ করো না?"মাওলানা জহুরুল হক
৭৮
অর্থাৎ তাহলে একথা বোঝ না কেন যে, তিনি ছাড়া আর কেউ বন্দেগী লাভের অধিকারী নয় এবং তাঁর পক্ষে পৃথিবীর এই জনবসতিকে পুনর্বার সৃষ্টি করাও কোন কঠিন ব্যাপার নয়।
আরবের অবিশ্বাসীগণ এটা স্বীকার করত যে, আসমান, যমীন ও এর বাসিন্দাদের মালিক আল্লাহ তাআলাই। তা সত্ত্বেও তারা বিভিন্ন মাবুদে বিশ্বাসী ছিল।
৮৫. অবশ্যই তারা বলবে, আল্লাহর। বলুন, ‘তবুও কি তোমরা শিক্ষা গ্ৰহণ করবে না?
(৮৫) তারা ত্বরিৎ বলবে, ‘তা আল্লাহর।’ বল, ‘তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?’