قُل لِّمَنِ ٱلۡأَرۡضُ وَمَن فِيهَآ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ

কুল লিমানিল আরদুওয়া মান ফীহাইন কুনতুম তা‘লামূন।উচ্চারণ

তাদেরকে জিজ্ঞেস করোঃ যদি তোমরা জানো তাহলে বলো এ পৃথিবী এবং এর মধ্যে যারা বাস করে তারা কারা? তাফহীমুল কুরআন

(হে রাসূল! তাদেরকে) বল, এই পৃথিবী এবং এতে যারা বাস করছে তারা কার মালিকানায়, যদি তোমরা জান?মুফতী তাকী উসমানী

জিজ্ঞেস করঃ এই পৃথিবী এবং এতে যা আছে তা কার, যদি তোমরা জান তো বল?মুজিবুর রহমান

বলুন পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে, তারা কার? যদি তোমরা জান, তবে বল।মাওলানা মুহিউদ্দিন খান

জিজ্ঞাসা কর, ‘এই পৃথিবী এবং এতে যারা আছে তারা কার, যদি তোমরা জান ?’ ইসলামিক ফাউন্ডেশন

বল, ‘তোমরা যদি জান তবে বল, ‘এ যমীন ও এতে যারা আছে তারা কার?’আল-বায়ান

বল : এ পৃথিবী আর তার ভিতরে যা আছে তা কার? (বল) যদি তোমরা জান!তাইসিরুল

তুমি বলো -- "এই পৃথিবী ও এতে যারা আছে তারা কার, -- যদি তোমরা জানো?"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮৪. বলুন, যমীন এবং এতে যা কিছু আছে এগুলো(র মালিকানা) কার? যদি তোমরা জান (তবে বল)।

তাফসীরে আহসানুল বায়ান

(৮৪) জিজ্ঞেস কর, এই পৃথিবী এবং এতে যা আছে তা কার, যদি তোমরা জানো?