লাকাদ উ‘ইদনা-নাহনুওয়া আ-বাউনা-হা-যা-মিন কাবলুইন হা-যাইল্লাআছাতীরুল আওওয়ালীন।উচ্চারণ
আমরা এ প্রতিশ্রুতি অনেক শুনেছি এবং আমাদের পূর্বে আমাদের বাপ-দাদারাও শুনে এসেছে। এগুলো নিছক পুরাতন কাহিনী ছাড়া আর কিছুই নয়। ৭৭ তাফহীমুল কুরআন
এই প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে আমাদেরকে এবং পূর্বে আমাদের বাপ-দাদাদেরকেও। বস্তুত এটা পূর্ববর্তীদের তৈরি করা উপকথা ছাড়া কিছুই নয়।মুফতী তাকী উসমানী
আমাদেরকে তো এ বিষয়েই প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্ব-পুরুষদেরকেও; এটাতো প্রাচীন কালের কল্পকথা ব্যতীত আর কিছুই নয়।মুজিবুর রহমান
অতীতে আমাদেরকে এবং আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদাই দেয়া হয়েছে। এটা তো পূর্ববতীদের কল্প-কথা বৈ কিছুই নয়।মাওলানা মুহিউদ্দিন খান
‘আমাদেরকে তো এই বিষয়েই প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষগণকেও। এটা তো সে কালের উপকথা ব্যতীত আর কিছুই নয়।’ ইসলামিক ফাউন্ডেশন
অবশ্যই আমাদেরকে ও ইতঃপূর্বে আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদা দেয়া হয়েছিল। এসব কেবল পুরান কালের উপাখ্যান ছাড়া আর কিছু না।আল-বায়ান
এ বিষয়ে আমাদেরকে ওয়া‘দা দেয়া হয়েছে আর অতীতে আমাদের পূর্ব পুরুষদেরকেও। এসব তো পুরনো কালের কিসসা কাহিনী ছাড়া কিছুই না।তাইসিরুল
অবশ্যই এর আগে এটি আমাদের ওয়াদা করা হয়েছিল -- আমাদের কাছে ও আমাদের বাপদাদাদের কাছে। নিঃসন্দেহ এটি সেকালের উপকথা বৈ তো নয়।মাওলানা জহুরুল হক
৭৭
মনে রাখতে হবে, তাদের আখেরাতকে অসম্ভব মনে করা কেবলমাত্র আখেরাতেরই অস্বীকৃতি ছিল না, আল্লাহর শক্তি ও জ্ঞানেরওঅস্বীকৃতি ছিল।
৮৩. আমাদেরকে তো এ বিষয়েই প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও। এটা তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া আর কিছুই নয়।
(৮৩) আমাদেরকে তো এ বিষয়েরই প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও; এ তো পূর্বকালের উপকথা ব্যতীত আর কিছুই নয়।’ (1)
(1) أَسَاطِير শব্দটি أُسطُورِة এর বহুবচন। যা مَكتُوبَة مُسَطَّرَة অর্থে ব্যবহার হয়েছে; অর্থাৎ, লিখিত উপকথা ও কাহিনীসমূহ। অর্থাৎ, তারা বলে, পুনর্বার জীবিত হওয়ার প্রতিশ্রুতি কোন্ যুগ হতে চলে আসছে, সেই আমাদের পূর্বপুরুষদের যুগ হতে। কিন্তু এখনো পর্যন্ত তা বাস্তবে ঘটেনি। যার পরিষ্কার অর্থ হল এ সব উপকথা মাত্র; যা পূর্বপুরুষরা নিজেদের পুঁথিপত্রে লিখেছিলেন, আর যা নকল হতে হতে চলে আসছে, যার কোন বাস্তবতা নেই!