وَإِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ عَنِ ٱلصِّرَٰطِ لَنَٰكِبُونَ

ওয়া ইন্নাল্লাযীনা লা-ইউ’মিনূনা বিলআ-খিরতি ‘আনিসসির-তিলানা-কিবূন।উচ্চারণ

কিন্তু যারা পরকাল স্বীকার করে না তারা সঠিক পথ থেকে সরে ভিন্ন পথে চলতে চায়। ৭১ তাফহীমুল কুরআন

যারা আখেরাতে বিশ্বাস রাখে না, তারা তো পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত।মুফতী তাকী উসমানী

যারা আখিরাতে বিশ্বাস করেনা তারাতো সরল পথ হতে বিচ্যুত।মুজিবুর রহমান

আর যারা পরকালে বিশ্বাস করে না, তারা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে।মাওলানা মুহিউদ্দিন খান

যারা আখিরাতে বিশ্বাস করে না তারা তো সরল পথ হতে বিচ্যুত, ইসলামিক ফাউন্ডেশন

আর নিশ্চয় যারা আখেরাতের প্রতি ঈমান আনে না, তারাই এই পথ থেকে বিচ্যুত।আল-বায়ান

যারা আখিরাতে বিশ্বাস করে না তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে।তাইসিরুল

আর যারা পরকালে বিশ্বাস করে না তারা নিঃসন্দেহ পথ থেকে তো বিপথগামী।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৭১

অর্থাৎআখেরাত অস্বীকার করার ফলে তারা দায়িত্বহীন হয়ে পড়েছে এবং দায়িত্বের অনুভূতি না থাকায় তারা একেবারেই বেপরোয়া হয়ে গেছে। তাদের এ জীবেনের একটা সমাপ্তি ও ফলাফল যে আছে এবং কারোর সামনে এ সমগ্র জীবনকালের কার্যাবলীর হিসেব যে দিতে হবে, এটাই যখন তারা বুঝে না তখন সত্য কি ও মিথ্যা কি তা নিয়ে তাদের কিইবা চিন্তা হতে পারে? জন্তু-জানোয়ারের মতো দেহ ও প্রবৃত্তির প্রয়োজন খুব ভালোভাবে পূর্ণ হবার পর সত্য ও মিথ্যার আলোচনা তাদের কাছে নেহাতই অর্থহীন। আর এ উদ্দেশ্য লাভের ক্ষেত্রে কোন ত্রুটি দেখা দিলে বড় জোর তারা এ ত্রুটির কারণ কি এবং কিভাবে একে দূর করা যায় এতটুকুই চিন্তা করবে। এ ধরনের মানসিকতা সম্পন্ন লোকেরা কোন দিন সঠিক পথ চাইতে পারেনা এবং পেতেও পারেনা।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭৪. আর নিশ্চয় যারা আখেরাতে ঈমান রাখে না, তারা সরল পথ থেকে বিচ্যুত,

তাফসীরে আহসানুল বায়ান

(৭৪) যারা পরকালে বিশ্বাস করে না, তারা অবশ্যই সরল পথ হতে বিচ্যুত। (1)

(1) অর্থাৎ, সরল পথ হতে বিচ্যুত হওয়ার একমাত্র কারণ হল, পরকালে অবিশ্বাস।