وَٱلَّذِينَ هُم بِـَٔايَٰتِ رَبِّهِمۡ يُؤۡمِنُونَ

ওয়াল্লাযীনা হুম বিআ-য়া-তি রব্বিহিম ইউ’মিনূন।উচ্চারণ

যারা নিজেদের রবের আয়াতের প্রতি ঈমান আনে, ৫২ তাফহীমুল কুরআন

এবং যারা নিজ প্রতিপালকের আয়াতসমূহে ঈমান রাখেমুফতী তাকী উসমানী

যারা তাদের রবের নিদর্শনাবলীতে ঈমান আনে –মুজিবুর রহমান

যারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে,মাওলানা মুহিউদ্দিন খান

যারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলীতে ঈমান আনে, ইসলামিক ফাউন্ডেশন

আর যারা তাদের রবের আয়াতসমূহে ঈমান আনে।আল-বায়ান

যারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলীতে বিশ্বাস স্থাপন করে,তাইসিরুল

আর যারা স্বয়ং তাদের প্রভুর নির্দেশাবলীতে বিশ্বাস স্থাপন করে,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৫২

আয়াত বলে দু’ধরনের আয়াতই বুঝানো হয়েছে। সেসব আয়াতও যেগুলো আল্লাহর পক্ষ থেকে তাঁর নবীগণ পেশ করেন আবার সেগুলো ও যেগুলো মানুষের নিজের মনের মধ্যে এবং বিশ্ব চরাচরে চারদিকে ছড়িয়ে আছে। কিতাবের আয়াতের প্রতি ঈমান আনা প্রকৃতপক্ষে সেগুলোর সত্যতার স্বীকৃতি দেয়ারই নামান্তর এবং বিশ্ব চরাচর ও মানব মনের আয়াতের অর্থাৎ নিদর্শনাবলীর প্রতি ঈমান আনার মূলত সেগুলো যেসব সত্য প্রকাশ করছে তার প্রতি ঈমান আনাই প্রমাণ করে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫৮. আর যারা তাদের রব-এর নিদর্শনাবলীতে ঈমান আনে,

তাফসীরে আহসানুল বায়ান

(৫৮) যারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলীতে বিশ্বাসী,