ইন্নাল লাযীনা হুম মিন খাশইয়াতি রব্বিহিম মুশফিকূন।উচ্চারণ
আসলে কল্যাণের দিকে দৌড়ে যাওয়া ও অগ্রসর হয়ে তা অর্জনকারী লোক ৫০(ক) তো তারাই যারা নিজেদের রবের ভয়ে ভীত, ৫১ তাফহীমুল কুরআন
নিশ্চয়ই যারা নিজ প্রতিপালকের ভয়ে ভীতমুফতী তাকী উসমানী
যারা তাদের রবের ভয়ে সন্ত্রস্ত –মুজিবুর রহমান
নিশ্চয় যারা তাদের পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত,মাওলানা মুহিউদ্দিন খান
নিশ্চয় যারা তাদের প্রতিপালকের ভয়ে সন্ত্রস্ত, ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় যারা তাদের রবের ভয়ে ভীত-সন্ত্রস্ত,আল-বায়ান
নিশ্চয় যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে থাকে,তাইসিরুল
নিঃসন্দেহ যারা খোদ তাদের প্রভুর ভয়ে ভীত-সন্ত্রস্ত,মাওলানা জহুরুল হক
৫০(ক)
এখানে আমাদের ভাষায় সহজ ভাব প্রকাশের জন্য আমি ৬১ আয়াতের অনুবাদ আগে করেছি এবং ৫৭ থেকে ৬০ পর্যন্ত আয়াতের অনুবাদ করেছি পরে। কেউ যেন ৬১ আয়াতের অনুবাদ ছুটে গিয়েছে বলে মনে না করেন।
৫১
অর্থাৎ তারা দুনিয়ায় আল্লাহর ব্যাপারে ভীতি শূন্য ও চিন্তামুক্ত জীবন যাপন করে না। যা মনে আসে তাই করে না এবং ওপরে একজন আল্লাহ আছেন তিনি জুলুম ও বাড়াবাড়ি করলে পাকড়াও করেন একথা কখনো ভুলে যায় না। বরং তাদের মন সবসময় তাঁর ভয়ে ভীত থাকে এবং তিনিই তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে থাকেন।
৫৭. নিশ্চয় যারা তাদের রব-এর ভয়ে সন্ত্রস্ত,
(৫৭) নিঃসন্দেহে যারা তাদের প্রতিপালকের ভয়ে সন্ত্রস্ত,