ওয়া লাকাদ আ-তাইনা-মূছাল কিতা-বা লা‘আল্লাহুম ইয়াহতাদূন।উচ্চারণ
আর মুসাকে আমি কিতাব দান করেছি যাতে লোকেরা তার সাহায্যে পথের দিশা পায়। তাফহীমুল কুরআন
আর আমি মূসাকে দিয়েছিলাম কিতাব, যাতে তারা হেদায়াত লাভ করে।মুফতী তাকী উসমানী
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎপথ প্রাপ্ত হয়।মুজিবুর রহমান
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎপথ পায়।মাওলানা মুহিউদ্দিন খান
আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে এরা সৎপথ পায়। ইসলামিক ফাউন্ডেশন
আর অবশ্যই আমি মূসাকে কিতাব প্রদান করেছিলাম যাতে তারা হিদায়াতপ্রাপ্ত হয়।আল-বায়ান
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সঠিক পথ পেতে পারে।তাইসিরুল
আর আমরা অবশ্যই মূসাকে গ্রন্থ দিয়েছিলাম যেন তারা সৎপথ অবলন্বন করতে পারে।মাওলানা জহুরুল হক
৪৯. আর আমরা তো মূসাকে দিয়েছিলাম কিতাব; যাতে তারা হেদায়াত পায়।
(৪৯) আমি মূসাকে কিতাব দিয়েছিলাম; যাতে তারা সৎপথ পায়। (1)
(1) ইমাম ইবনে কাসীর (রঃ) বলেন, মূসাকে তাওরাত দেওয়া হয়েছিল ফিরআউন ও তার জাতিকে ডুবিয়ে মারার পর এবং তাওরাত অবতীর্ণ হওয়ার পর আল্লাহ কোন জাতিকে সামগ্রিকভাবে ধ্বংস করেননি। বরং মু’মিনদেরকে এই আদেশ দেওয়া হয়েছিল যে, তারা যেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে।