ফাকাযযাবূহুমা-ফাক-নূমিনাল মুহলাকীন।উচ্চারণ
কাজেই তারা উভয়কে প্রত্যাখ্যান করলো এবং ধ্বংসপ্রাপ্তদের মধ্যে শামিল হলো। ৪২ তাফহীমুল কুরআন
এভাবে তারা তাদেরকে অস্বীকার করল এবং শেষ পর্যন্ত তারাও ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হল।মুফতী তাকী উসমানী
অতঃপর তারা তাদেরকে মিথ্যাবাদী বলল। ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের শামিল হল।মুজিবুর রহমান
অতঃপর তারা উভয়কে মিথ্যাবাদী বলল। ফলে তারা ধ্বংস প্রাপ্ত হল।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর এরা তাদেরকে অস্বীকার করল, ফলে এরা ধ্বংসপ্রাপ্ত হল। ইসলামিক ফাউন্ডেশন
অতএব তারা তাদের উভয়কে মিথ্যাবাদী বলল। ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল।আল-বায়ান
তারা তাদের দু’জনকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল, ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল।তাইসিরুল
সেজন্য তারা এদের দুজনকে প্রত্যাখ্যান করল, তার ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হ’ল।মাওলানা জহুরুল হক
৪২
মূসা ও ফেরাউনের কাহিনীর বিস্তারিত বিবরণ জানার জন্য পড়ুন সূরা আল বাকারাহ, ৪৯-৫০, আল আ’রাফ, ১০৩ থেকে ১৩৬; ইউনুস, ৭৫ থেকে ৯২; হূদ, ৯৬ থেকে ৯৯; বনী ইসরাঈল, ১০১ থেকে ১০৪ এবং ত্বা-হা, ৯ থেকে ৮০ আয়াত।
৪৮. সুতরাং তারা তাদের উভয়ের প্রতি মিথ্যারোপ করল, ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হল।(১)
(১) মূসা ও ফেরাউনের কাহিনীর বিস্তারিত বিবরণ জানার জন্য পড়ুন সূরা আল বাকারাহঃ ৪৯–৫০; সূরা আল-আ'রাফঃ ১০৩–১৩৬; সূরা ইউনুসঃ ৭৫–৯২; সূরা হূদঃ ৯৬–৯৯; সূরা বনী ইসরাঈলঃ ১০১–১০৪ এবং সূরা ত্বা-হাঃ ৯–৮০ আয়াত।
(৪৮) সুতরাং তারা তাদেরকে মিথ্যাবাদী বলল। ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হল।