قَالَ عَمَّا قَلِيلٖ لَّيُصۡبِحُنَّ نَٰدِمِينَ

ক-লা ‘আম্মা-কালীলিল লাইউসবিহুন্না না-দিমীন।উচ্চারণ

জবাবে বলা হলো, “অচিরেই তারা নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করবে।” তাফহীমুল কুরআন

আল্লাহ বললেন, অল্পকালের ভেতরই তারা নিশ্চিত অনুতপ্ত হবে।মুফতী তাকী উসমানী

(আল্লাহ) বললেনঃ অচিরেই তারা অনুতপ্ত হবেই।মুজিবুর রহমান

আল্লাহ বললেনঃ কিছু দিনের মধ্যে তারা সকাল বেলা অনুতপ্ত হবে।মাওলানা মুহিউদ্দিন খান

আল্লাহ্ বললেন, ‘অচিরে এরা তো অনুতপ্ত হবে।’ ইসলামিক ফাউন্ডেশন

আল্লাহ বললেন, ‘কিছু সময়ের মধ্যেই তারা নিশ্চিতরূপে অনুতপ্ত হবে’।আল-বায়ান

আল্লাহ বললেন, ‘অল্প সময়ের মধ্যেই তারা অনুতপ্ত হবে।’তাইসিরুল

তিনি বললেন -- "অল্পক্ষণের মধ্যেই তারা আলবৎ অনুতাপ করতে থাকবে।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪০. আল্লাহ্‌ বললেন, অচিরেই তারা অনুতপ্ত হবে।

তাফসীরে আহসানুল বায়ান

(৪০) আল্লাহ বললেন, ‘অচিরেই তারা অনুতপ্ত হবে।’ (1)

(1) عَمَّا ما হরফটি অতিরিক্ত ব্যবহার হয়েছে। সময়ের সামান্যতা বুঝাতে তাকীদের জন্য তা ব্যবহার হয়েছে। যেমন, {فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللهِ} (সূরা আলে ইমরান ১৫৯ আয়াত) এখানেও فَبِمَا তে مَا হরফটি অতিরিক্ত। অর্থ হল, অচিরেই, অতি সামান্য সময়ের ভিতর খুব শীঘ্রই আযাব আসবে। আর তখন তারা আফসোস করবে, কিন্তু সে আফসোস তাদের কোন কাজে আসবে না।