ক-লা রব্বিনসুরনী বিমা-কাযযাবূন।উচ্চারণ
রসূল বললো, “হে আমার রব! এ লোকেরা যে আমার প্রতি মিথ্যা আরোপ করলো এ ব্যাপারে এখন তুমিই আমাকে সাহায্য করো।” তাফহীমুল কুরআন
নবী বলল, হে আমার প্রতিপালক! তারা যে আমাকে মিথ্যুক ঠাওরিয়েছে, সে ব্যাপারে তুমিই আমাকে সাহায্য কর।মুফতী তাকী উসমানী
সে বললঃ হে আমার রাব্ব! আমাকে সাহায্য করুন; কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে।মুজিবুর রহমান
তিনি বললেনঃ হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য কর, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে।মাওলানা মুহিউদ্দিন খান
সে বলল, ‘হে আমার প্রতিপালক! আমাকে সাহায্য কর; কারণ এরা আমাকে মিথ্যাবাদী বলে।’ইসলামিক ফাউন্ডেশন
সে বলল, ‘হে আমার রব, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলেছে’।আল-বায়ান
(নবী) বলল : ‘হে আমার প্রতিপালক! তারা আমাকে মিথ্যেবাদী ব’লে দোষারোপ করছে- এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য কর।’তাইসিরুল
তিনি বললেন -- "আমার প্রভু! আমাকে তুমি সাহায্য করো যেহেতু তারা আমার প্রতি মিথ্যারোপ করছে।"মাওলানা জহুরুল হক
৩৯. তিনি বললেন, হে আমার রব! আমাকে সাহায্য করুন; কারণ তারা আমার প্রতি মিথ্যারোপ করেছে।
(৩৯) সে বলল, ‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে সাহায্য কর; কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলে।’(1)
(1) শেষ পর্যন্ত নূহ (আঃ)-এর মত নবীও আল্লাহর নিকট সাহায্যের জন্য দু’আ করলেন।