ثُمَّ إِنَّكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ تُبۡعَثُونَ

ছু ম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়া-মাতি তুব‘আছূন।উচ্চারণ

তারপর কিয়ামতের দিন নিশ্চিতভাবেই তোমাদের পুনরুজ্জীবিত করা হবে। তাফহীমুল কুরআন

তারপর কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে।মুফতী তাকী উসমানী

অতঃপর কিয়ামাত দিবসে তোমাদের পুনরুত্থিত করা হবে।মুজিবুর রহমান

অতঃপর কেয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে।মাওলানা মুহিউদ্দিন খান

এরপর কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে উত্থিত করা হবে। ইসলামিক ফাউন্ডেশন

তারপর কিয়ামতের দিন অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে।আল-বায়ান

তারপর কিয়ামাতের দিন তোমাদেরকে পুনরুত্থিত করা হবে।তাইসিরুল

তারপর তোমাদের অবশ্যই কিয়ামতের দিনে পুনরুত্থিত করা হবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৬. তারপর কেয়ামতের দিন নিশ্চয় তোমাদেরকে উত্থিত করা হবে।(১)

(১) পূর্ববর্তী ১২-১৪ নং আয়াতে সৃষ্টির প্রাথমিক স্তর উল্লেখ করা হয়েছিল, এখন ১৫ ও ১৬ আয়াতে তার শেষ পরিণতির কথা বলা হয়েছে। বলা হচ্ছেঃ তোমরা সবাই এ জগতে আসা ও বসবাস করার পর মৃত্যুর সম্মুখীন হবে। কেউ এর কবল থেকে রক্ষা পাবে না। মৃত্যুর পর আবার কেয়ামতের দিন তোমাদেরকে জীবিত করে পুনরুখিত করা হবে, যাতে তোমাদের ক্রিয়াকর্মের ভাল কিংবা মন্দের হিসাবান্তে তোমাদেরকে আসল ঠিকানা জান্নাত অথবা জাহান্নামে পৌছে দেয়া হয়। (দেখুন: ইবন কাসীর) এ হচ্ছে মানুষের শেষ পরিণতি।

তাফসীরে আহসানুল বায়ান

(১৬) অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে অবশ্যই পুনরুত্থিত করা হবে।