إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةِ ٱلۡقَدۡرِ

ইন্নাআনঝালনা-হু ফী লাইলাতিল কাদর।

নিঃসন্দেহ আমরা এটি অবতারণ করেছি মহিমান্বিত রজনীতে।

وَمَآ أَدۡرَىٰكَ مَا لَيۡلَةُ ٱلۡقَدۡرِ

ওয়ামাআদর-ক-মা-লাইলাতুল কাদর।

আর কী তোমাকে বুঝতে দেবে মহিমান্বিত রজনীটি কি?

لَيۡلَةُ ٱلۡقَدۡرِ خَيۡرٞ مِّنۡ أَلۡفِ شَهۡرٖ

লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর।

মহিমান্বিত রজনী হচ্ছে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ।

تَنَزَّلُ ٱلۡمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذۡنِ رَبِّهِم مِّن كُلِّ أَمۡرٖ

তানাঝঝালুল মালাইকাতুওয়াররুহু ফীহা-বিইযনি রব্বিহিম মিন কুল্লি আমর।

ফিরিশ্‌তাগণ ও রূহ্ তাতে অবতীর্ণ হয় তাদের প্রভুর অনুমতিক্রমে প্রতিটি ব্যাপার সন্বন্ধে --

سَلَٰمٌ هِيَ حَتَّىٰ مَطۡلَعِ ٱلۡفَجۡرِ

ছালা-মুন ( ϣ ϊ)হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজর।

শান্তি -- ফজরের উদয় পর্যন্ত তা চলতে থাকবে।