ওয়ামাআদর-ক-মা-লাইলাতুল কাদর।উচ্চারণ
তুমি কি জানো, কদরের রাত কি? তাফহীমুল কুরআন
তুমি কি জান শবে কদর কী?মুফতী তাকী উসমানী
আর মহিমান্বিত রাত সম্বন্ধে তুমি জান কী?মুজিবুর রহমান
শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?মাওলানা মুহিউদ্দিন খান
আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কী জান ? ইসলামিক ফাউন্ডেশন
তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল ক্বাদর’ কী?আল-বায়ান
তুমি কি জান ক্বাদরের রাত কী?তাইসিরুল
আর কী তোমাকে বুঝতে দেবে মহিমান্বিত রজনীটি কি?মাওলানা জহুরুল হক
২. আর আপনাকে কিসে জানাবে লাইলাতুল কদর কী?
২। আর কিসে তোমাকে জানাল, মর্যাদাপূর্ণ রাত্রি কি? (1)
(1) এখানে প্রশ্নবাচক শব্দ ব্যবহার করে এই রাতের মর্যাদা ও গুরুত্ব অধিকরূপে ব্যক্ত করা হয়েছে। যেন সৃষ্টি এর সুগভীর রহস্য পূর্ণরূপে জানতে সক্ষম নয়। একমাত্র আল্লাহই এ ব্যাপারে পূর্ণরূপ অবগত।