লিঈলা-ফি কুরইশ।
কুরাইশদের নিরাপত্তার জন্য, --
ঈলা-ফিহিম রিহলাতাশশিতাই ওয়াসসাঈফ।
শীতকালীন ও গ্রীকালীন বিদেশযাত্রায় তাদের নিরাপত্তার জন্য।
ফালইয়া‘বুদূরব্বা হা-যাল বাঈত।
অতএব তারা এই গৃহের প্রভুর উপাসনা করুক;
আল্লাযীআতা‘আমাহুম মিন জূ‘ইওঁ ওয়া আ-মানাহুম মিন খাওফ।
যিনি ক্ষুধায় তাদের আহার দিয়েছেন, আর ভয়-ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন।