আরআইতাল্লাযী ইউকাযযি বুবিদ্দীন।
তুমি কি তাকে দেখেছ যে ধর্মকর্মকে প্রত্যাখান করে?
ফাযা-লিকাল্লাযী ইয়াদু‘‘উল ইয়াতীম।
সে তো ঐ জন যে এতীমদের হাঁকিয়ে দেয়,
ওয়ালা-ইয়াহুদ্দু‘আলা-তা‘আ-মিল মিছকীন।
আর গরীব-দুঃখীকে খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহ দেখায় না।
ফাওয়াইঁলুললিল মুসাল্লীন।
অতএব ধিক্ সেইসব নামায-পড়ুয়াদের প্রতি --
আল্লাযীনাহুম ‘আন সালা-তিহিমি ছা-হূন।
যারা স্বয়ং তাদের নামায সন্বন্ধে উদাসীন,
আল্লাযীনা হুম ইউরঊনা।
যারা নিজেরাই হচ্ছে লোক-দেখিয়ে,
ওয়া ইয়ামনা‘ঊনাল মা-‘ঊন।
আর যারা নিষেধ করে সাহায্য-সহায়তাকরণ।