فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ

ফাওয়াইঁলুললিল মুসাল্লীন।উচ্চারণ

তারপর সেই নামাযীদের জন্য ধ্বংস, ৮ তাফহীমুল কুরআন

সুতরাং বড় দুর্ভোগ আছে সেই নামাযীদের,মুফতী তাকী উসমানী

সুতরাং পরিতাপ সেই সালাত আদায়কারীদের জন্য –মুজিবুর রহমান

অতএব দুর্ভোগ সেসব নামাযীর,মাওলানা মুহিউদ্দিন খান

সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের, ইসলামিক ফাউন্ডেশন

অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,আল-বায়ান

অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীরতাইসিরুল

অতএব ধিক্ সেইসব নামায-পড়ুয়াদের প্রতি --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৮

এখানে শব্দ فَوَيْلٌ لِلْمُصَلِّينَ ব্যবহার করা হয়েছে। এখানে “ফা” ف ব্যবহার করার তাৎপর্য হচ্ছে এই যে, প্রকাশ্যে যারা আখেরাত অস্বীকার করে তাদের অবস্থা তুমি এখনই শুনলে, এখন যারা নামায পড়ে অর্থাৎ মুসলমানদের সাথে শামিল মুনাফিকদের অবস্থাটা একবার দেখো। তারা যেহেতু বাহ্যত মুসলমান হওয়া সত্ত্বেও আখেরাতকে মিথ্যা মনে করে, তাই দেখো তারা নিজেদের জন্য কেমন ধ্বংসের সরঞ্জাম তৈরি করছে।

“মূসাল্লীন” মানে নামায পাঠকারীগণ। কিন্তু যে আলোচনা প্রসঙ্গে শব্দটি ব্যবহৃত হয়েছে এবং সামনের দিকে তাদের যে গুণাবলী বর্ণিত হয়েছে সেগুলোর প্রেক্ষিতে এ শব্দটির মানে আসলে নামাযী নয় বরং নামায আদায়কারী দল অর্থাৎ মুসলমানদের দলের অন্তর্ভুক্ত হওয়া।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪. কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের,

তাফসীরে আহসানুল বায়ান

৪। সুতরাং পরিতাপ সেই নামায আদায়কারীদের জন্য;