أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ

আলাম তার কাইফা ফা‘আলা রব্বুকা বিআসহা-বিল ফীল।

তুমি কি দেখো নি তোমার প্রভু কেমন করেছিলেন হস্তি-বাহিনীর প্রতি?

أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٖ

আলাম ইয়াজ‘আল কাইদাহুম ফী তাদলীল

তাদের চক্রান্ত তিনি কি ব্যর্থতায় পর্যবসিত করেন নি?

وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ

ওয়া আরছালা ‘আলাইহিম তাইরন আবা-বীল।

আর তাদের উপরে তিনি পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখীর দল,

تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ

তারমীহিম বিহিজা-রতিম মিন ছিজ্জীল।

যারা তাদের আছড়ে ছিল শক্ত-কঠিন পাথরের গায়ে;

فَجَعَلَهُمۡ كَعَصۡفٖ مَّأۡكُولِۭ

ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল।

ফলে তিনি তাদের বানিয়ে দিলেন খেয়ে ফেলা খড়ের মতো।