ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল।উচ্চারণ
তারপর তাদের অবস্থা করে দেন পশুর খাওয়া ভূষির মতো। ৭ তাফহীমুল কুরআন
সুতরাং তিনি তাদের খেয়ে ফেলা ভুসির মত করে ফেলেন।মুফতী তাকী উসমানী
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন।মুজিবুর রহমান
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর তিনি এদেরকে ভক্ষিত তৃণসদৃশ করেন।ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর তিনি তাদেরকে করলেন ভক্ষিত শস্যপাতার ন্যায়।আল-বায়ান
অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণ-ভুষির মত।তাইসিরুল
ফলে তিনি তাদের বানিয়ে দিলেন খেয়ে ফেলা খড়ের মতো।মাওলানা জহুরুল হক
৭
আসল শব্দ হচ্ছে, كَعَصْفٍ مَأْكُولٍ আসফ শব্দ সূরা আর রহমানের ১২ আয়াতে এসেছেঃ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ “শস্য ভূষি ও চারাওয়ালা।” এ থেকে জানা যায়, আসফ মানে হচ্ছে খোসা, যা শস্য দানার গায়ে লাগানো থাকে এবং কৃষক শস্য দানা বের করে নেবার পর যাকে ফেলে দেয় তারপর পশু তা খেয়েও ফেলে। আবার পশুর চিবানোর সময় কিছু পড়েও যায় এবং তার পায়ের তলায় কিছু পিষেও যায়।
৫. অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ-সদৃশ করেন।(১)
(১) عصف এর অর্থ শুষ্ক তৃণ-লতা, শুকনো খড়কুটো।। কঙ্কর নিক্ষিপ্ত হওয়ার ফলে আবরাহার সেনাবাহিনীর অবস্থা শুষ্ক তৃণ ভক্ষিত হওয়ার পর যা হয়, তদ্রুপই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। (তাবারী, ইবন কাসীর)
৫। অতঃপর তিনি তাদেরকে করেছিলেন চিবানো ঘাসের মত।(1)
(1) অর্থাৎ, তাদের দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলো এমন ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যেমন হয় পশু কর্তৃক চিবানো ঘাস।