বন্ধুর ফোন থেকে Wifi ফ্রিতে চালাতে চাই।কিভাবে চালাবো ছবিসহ উওর দিবেন?
1 Answers
আপনার বন্ধু জানতে পারবে না কিন্তু আপনি
ব্যাবহার করবেন এরকম কোনো পদ্ধতি বা নিয়ম
নেই,আপনার বন্ধু অনুমোদন করলেই তবে আপনি
ব্যাবহার করতে পারবেন কারন দুটো মোবাইলেই
সেটিং করতে হয় কানেকশনের জন্য
যাইহোক, wifi সেটিং/কানেকটেড করবেন যেভাবে
আপনার মোবাইল এর মেগাবাইট দিয়ে আপনি ইন্টারনেট
ব্যাবহার করার জন্য।
প্রথমে আপনার বন্ধুর হ্যান্ডসেট সেটিং এপ্লিকেশনটি চালু করে More অপশনটিতে ক্লিক করুন।
• এবার Tethering & portable hotspot অপশনটিতে ক্লিক করুন।
• Set up Wi-Fi hotspot অপশনটিতে ক্লিক করে Wi-Fi hotspot সেটিং করতে হবে,
Network SSID অপশনে ক্লিক করে আপনার ইচ্ছেমত একটি নাম লিখুন এবং তার নিচে থাকা Security অপশনটিতে ক্লিক করে নির্বাচন করুন আপনার Wi-Fi hotspot কিভাবে পাবলিশ করবেন!! মানে এখানে Open অপশনটি সিলেক্ট করলে আপনার ওয়াইফাই যে কেউ কানেক্ট করতে পারবে।
আর যদি মনে করেন আপনার বন্ধু Wi-Fi hotspot কেউ তার অনুমতি ছাড়া ব্যবহার না করুক, তাহলে WPA PSK অপশনে ক্লিক করে একটি মনের মত করে Password লিখুন
(8 সংখ্যা বা বর্ণের)।
• এবার নিচের Save লেখাটিতে ক্লিক করে আপনার তথ্য গুলো Save করুন।
• সবকিছু ঠিকমতো করা হলে Portable Wi-Fi hotspot লেখাটির ডান পাশের খালি ঘরটিতে ক্লিক করুন। আপনার বন্ধুর Wi-Fi hotspot চালু হওয়ার সাথে সাথে খালি ঘরটিতে ঠিক চিহ্ন (√) এবং উপরে Wi-Fi hotspot আইকনটি দেখতে পাবেন।
যেভাবে করবেন Wi-Fi কানেক্ট...
এখন আপনি আপনার Mobile এর Wi-Fi চালু করলে আপনার দেওয়া মোবাইলের Network SSID নামটি দেখতে পাবেন। নামটিতে ক্লিক করলে একটি Password চাইবে, সেখানে আপনার বন্ধুর দেওয়া Wi-Fi hotspot এর পাসওয়ার্ডটি লিখে কানেকশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy