1 Answers
এসএসসি পরীক্ষার খুব বেশি একটা সময় নেই ।তাই শেষ সময়ের জন্য ভালো একটা প্রস্তুতির দরকার ।ইতোমধ্যে হয়তঃ সব বই শেষ হয়েছে ।তাই প্রতিটি বিষয় নিয়ে বসুন আর বইয়ের প্রথম হতে শেষ হতে ভালোভাবে পড়ুন আর চাইলে লাল কালি দিয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং নৈর্ব্যক্তিকগুলো দাগাতে পারেন ।আর যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে ফ্রেন্ড অথবা শিক্ষকের সহায়তা নিন ।আর গণিত,উচ্চতর গণিত,পদার্থ,রসায়ন,ইংরেজি এসব বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিন ।ইতোমধ্যে হয়তঃ কয়েকটি টেষ্ট পেপারস বা সাজেশন কেনা হেয়েছে তাই অবসর সময়টাকে কাজে লাগান এবং এই সময় নৈর্ব্যক্তিকগুলো দাগান ।এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারলে একটা ভালো ফলাফল অর্জন সম্ভব বলে আমি মনে করি ।স্কুল যেহেতু বন্ধ তাই দিনের বেলার সময়টাকে কাজে লাগান ।আর প্রতিটি বিষয়ের উপর পাঠ্যপরিকল্পনা নিন অর্থ্যাত্ কী কী পড়তে হবে বা পড়বেন ।আশা করি কাজে লাগবে ।তবে এটা সত্য যে পরীক্ষায় Golden A+ পাওয়ার জন্য এই দুই মাস যথেষ্ট নয় , চাই পূর্বপ্রস্তুতি ।মনোবল অটুট রাখুন সফলতা আসবেই ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy