কিভাবে আমি এই বাসা ত্যাগ করে অন্য কোনো স্থানে অথবা মেসে গিয়ে উঠবো?
আমি এইচ এস সি লেভেল থেকে আমার মামার বাসায় থেকে লেখাপড়া করি এবং এখান থেকেই মাস্টার্স কমপ্লিট করেছি। মামার বাসায় থাকাকালীন থেকেই দেখেছি মামা ড্রিংক করে বাসার মধ্য অহেতুক ঝামেলা করে। এতদিন লেখাপড়ার জন্য কিছুই বলতে পারিনি। কিন্তু এখন এতোই খারাপ অবস্থা যে এখানে থাকাই আমার জন্য দায় হয়ে দাঁড়িয়েছে। এমনকি সে আমাকে খোটা দেয় এবং আমার বাবা মাকে নিয়েও অশ্লীল গালিগালাজ করে। মামি এবং মামাতো ভাইবোনের মুখের দিকে তাকিয়ে আমি আইনগত ব্যবস্থা নিতে পারছিনা। কিন্তু তাই বলে এই পরিস্থিতির মধ্যে আমি থাকতে পারছিনা। চাকুরীর জন্য চেষ্টা করে যাচ্ছি কিন্তু এখনো কোনো চাকুরী পাইনি। তাই চাকুরী পাবার আগপর্যন্ত এখন কিভাবে আমি এই বাসা ত্যাগ করে অন্য কোনো স্থানে অথবা মেসে গিয়ে উঠবো?
2805 views
1 Answers
যেহেতু মাষ্টার্স শেষ তাই একটু ধৈর্য ধরে চেষ্টা করুন চাকুরী হয়ে যাবে। আপাতত টিউশনি করতে পারেন এতে ভাল আয় হবে তখন ভাল কোন পরিবেশের মহিলা হোস্টেলে থাকতে কোন সমস্যা হবে না।
2805 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy