3 Answers
1) মাঝারি সাইজের একটা লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে মাসাজ করুন চিনি গলে যাওয়া না পর্যন্ত। এর পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার করুন। স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আর এক্সফলিয়েট করতে এর জুড়ি নেই
2) সামান্য সাদা টুথপেস্ট নিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন মিনিট পাঁচেক। এরপর নরম একটি টুথ ব্রাশের সাহায্যে আস্তে আস্তে স্ক্রাব এর মতো করে ঘষতে থাকুন। ত্বকের মরা চামড়া উঠে আসার সঙ্গে সঙ্গে এটি ব্ল্যাক হেডস গুলোকে নরম করে ফেলে। ব্রাশ দিয়ে ঘষে মুখ ধুয়ে ফেলুন। ৫ মিনিট গরম পানির ভাপ নিন। এতে পোরস গুলো খুলে যাবে। এরপর আবারো ব্রাশ দিয়ে ঘষুন, দেখবেন খুব সহজেই ব্ল্যাক হেডস গুলো উঠে আসবে। সপ্তাহে ১ বার করুন।
ব্ল্যাকহেডসও ঘরোয়া রূপচর্চার মাধ্যমে দূর করা সম্ভব |
এজন্য ডিমের সাদা অংশের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নাকে লাগাতে হবে | তারপর নাকে পাতলা নরম একটুকরো কাপড় আটকে দিতে হবে | মিশ্রন শুকিয়ে কাপড় নাকের সাথে টানটান হয়ে লেগে গেলে কাপড়টি একটান দিয়ে নাক থেকে তুলে ফেলতে হবে | এতে নাক থেকে ব্ল্যাকহেডস উঠে যাবে | অনেক সময় রূপচর্চার সময় গরম ভাপ নেওয়া হলেও এটি ঘটতে পারে | সে ক্ষেত্রে গরম ভাপ নেওয়ার পর কিংবা প্রখর রোদে ঘেমে ঘরে ফেরার পর অবশ্যই বরফ দিয়ে নাকে ও চোয়ালে কিছু সময় মালিশ করতে হবে | এতে কোষগুলো আবারও সংকুচিত হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে | আঙুলের ডগায় মধু নিয়ে নাকে ও চোয়ালে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু সময় মালিশও করতে পারেন | এরপরকুসুমগরম পানিতে ধুয়ে নিন | ব্ল্যাকহেডস বেশি শক্ত হয়ে গেলে ওপরের যেকোনো একটি উপায় অনুসরণ শেষে ব্ল্যাকহেডস দূর করার ক্লিপের সহায়তা নিতে পারেন | বাজারে একধরনের সরু ক্লিপ পাওয়া যায়, যেটি কেবল ব্ল্যাকহেডস দূর করতেই ব্যবহার করা হয় | এটি দিয়ে হালকা চাপ দিলে বেরিয়ে আসে ভেতরের বাড়তি অংশটি, যেটি আপনার সৌন্দর্যের বাধা সৃষ্টিকারী |এবার বিদায় জানান ব্ল্যাকহেডসকে |
ব্ল্যাকহেড বিষয়টির সাথে আমরা সবাই পরিচিত। বিশেষ করে নাকের পাশের অংশে এটি বেশি হয়ে থাকে এবং জায়গাটিকে বেশ কালচে করে ফেলে। মূলত বিভিন্ন ধরনের ময়লা, তেল আর মেদ থেকে ক্ষরিত রসের সমন্বয়ে এক ধরনের কালো দাগ গড়ে তোলে নাকের পাশে, ঠোঁটের নিচে, থুতনিতে এবং কপালে। আর এটি শক্ত হয়ে ত্বকের ছিদ্রপথ বন্ধ করে ফেলে। এগুলোই ব্ল্যাকহেড নামে বিশেষ পরিচিত। প্রতিদিনের মুখ ধোয়া সত্ত্বেও এগুলো মুখে উঠে থাকে। এই ব্ল্যাকহেড থেকে ত্বককে বাঁচাতে যে পদ্ধতিগুলো আপনি বাসায় বসেই সেরে নিতে পারেন।বিস্তারিত এখানে দেখুন .........
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy