ভাল রেজাল্ট করার জন্য কিভাবে কখন কত টুকু পড়ব?

আমার ইচ্ছা আমি একজন ইঞ্জিনিয়ার হব..এখন আমি একাদশ শ্রেণীতে..আমি কিভাবে পড়ব রেজাল্ট করার জন্য?


2854 views

2 Answers

আপনি যেহেতু ইন্জিনিয়ার হতে চান,আপনার প্রথম লক্ষ্য অন্যান্যদের মত বুয়েটে চান্স পাওয়া।এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।প্রথমে খুজে বের করুন সময় আর নিজের মত করে ফেলুন একটি রুটিন।যে বিষয়ে আপনি দুর্বল তাতে একটু জোর দিন।প্রয়োজনে প্রাইভেটের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করে নিন।প্রতিদিন রুটিন মাফিক চলার চেষ্টা করুন।সর্বোপরি আত্মবিশ্বাসী থাকুন।নিজেকে যাচাই করার জন্য বিভিন্ন মডেল টেস্ট দিতে পারেন। আবার বন্ধুদের নিয়ে গ্রুপস্টাডি করতে পারেন। আমি নিজেও একাদশ শ্রেণির ছাত্র এবং স্বপ্ন বুয়েটে পড়া।আমি নিজের কার্যক্রমই আপনার সাথে শেয়ার করলাম।

2854 views Answered

যতটুকু পড়বেন মন দিয়ে পড়বেন ।মন না চাইলে পড়বেন না বা অযথা টেবিলে বসে থাকবেন না ।একটু হাটাহাটি বা পছন্দের গান বা হালকা ব্যায়াম করে পুনরায় পড়ায় বসুন ।আর বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন ।আর মনের মধ্যে ইচ্ছাশক্তি রাখবেন ।পড়ার বসার শুরুতে সেদিন কী কী পড়বেন তা একটা কাগজে টোকেন করে নিন ।এতে কাজে দিবে ।আর প্রতিদিন পড়ার জন্য একটা নির্দিষ্ট সময় করে নিন এবং রুটিন অনুযায়ী পড়ার চেষ্টা করুন ।

2854 views Answered

Related Questions

Next steps