2 Answers

সকল প্রাইভেট ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ,ইংরেজি,গণিত,সাধারণ জ্ঞান সহ এ্যানালাইটিক্যাল পাজল এবং মাঝে মাঝে ক্রিটিকাল রিজনিং ও থাকতে পারে।আবার কিছু ব্যাংক আছে যারা এমসিকিউ এর সাথে রিটেনিং এবিলিটি যাচাইয়ের জন্য একই সাথে এমসিকিউ এবং রিটেন নিয়ে থাকে।প্রস্তুতির জন্য আপনার বেসিক ভালো থাকলেই হবে,সেই সাথে নিয়মিত প্রেকটিস অবশ্যই লাগবে।বেসিক স্ট্রং করতে যেসকল বই সহায়ক হতে পারেঃ
ইংরেজির জন্য
১।ক্লিপস এবং ব্যারন্স টোফেল।
২।সাইফুর্স গ্রামার সেই সাথে চৌধুরী এন্ড হোসেনের এ্যাডভান্সটি ও সহায়ক হতে পারে শুধু বেসিক স্ট্রং করার জন্য।
৩।যে কোন একটি ওয়ার্ড ট্রেজারার,কমপক্ষে ৫ হাজার শব্দ আছে এমন।এর জন্য সাইফুর্স স্টুডেন্ট ভোকাবুলারি ভালো হবে।
৪। English for competative exam বইটি।
গণিতের জন্যঃ
১।৭ম থেকে দশম শ্রেণীর সকল গণিত।
২।সাইফুর্স ম্যাথ।মনে রাখবেন ব্যাংক নিয়োগের পরীক্ষায় গণিত প্রশ্ন ইংরেজিতে হয়।এজন্য সাইফুর্স ম্যাথ সবচেয়ে ভালো কারণ এটি ইংলিশে লিখা।
৩।নোভা ম্যাথ বাইবেল।
সাধারণ জ্ঞানের জন্য কোন বইটি ভালো তা বলতে পারছিনা।তবে নিয়মিত কমপক্ষে ৩টি পত্রিকা পড়ার বিকল্প নেই।সেই পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে নিলে ভালো হবে।
এ্যানালাইটিকাল পাজলের জন্য সাইফুর্স এ্যানাইটিকাল পাজল বইটি আমার কাছে বেস্ট মনে হয়েছে।কারণ এতে জিম্যাট সহ ব্যাংক জবে আসতে পারে এমন পাজল রয়েছে এবং প্রায় ৫০০ টির অধিক পাজল আছে।
এর সাথে প্রফেসরস্ এর "প্রাইভেট ব্যাংক জব নিয়োগ পরীক্ষা" বইটি নিয়ে নিন।ব্যাংক জবের সকল প্রশ্ন সমাধানসহ দেয়া আছে।এটা খুব সহায়তা করবে।
কি বুঝলেন?এক-দুই দিন কিংবা ৪-৫ মাসে নিজেকে প্রন্তুত করা সম্ভব?আপাতত কিছু করার নাই।এখন ২৪ ঘন্টা করে পড়েও সাগরের কাছেও আসতে পারবেন না।তাই চোখ বন্ধ করে কোন প্রস্তুতি ব্যাতিত পরীক্ষা টা দিন।তারপর বুঝতে পারবেন আপনার অবস্হান কোথায়।তারপর সে অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করবেন।
3902 views

ব্যাংক গুলোতে বছরের বিভিন্ন সময়ে যে পরীক্ষা

হয় তাতে আপনি যদি একটু সচেতন হন তাহলে পেতে

পারেন আপনার কাঙ্খিত ব্যাংক জব। আসুন আজ

জেনে নেই ব্যাংক পরীক্ষা গুলোতে সাধারনত কি

কি আসে। পরীক্ষাটা প্রধানত MCQ style এর হয়।

তবে এর মধ্যে কিছু Written Element থাকলে অবাক

হওয়ার কিছু থাকবে না। প্রথমে আমি MCQ গুলো কোন

কোন Section এর উপর আসে তা বলব। পরে Written

অংশ নিয়ে কিছুটা আলোচনা করব।

ব্যাংক জব প্রস্তুতি:

প্রধানত যে জিনিসগুলো Exam এ বেশি স্থান পায়…

1. Language & Communication

2. Mathematics

3. Analytical Ability

এরপর যেগুলো আপনাকে বিপদে ফেলার জন্য Trap

আকারে থাকে…

1. Computer Literacy

2. General Knowledge

3. Islamic Knowledge (শুধু ইসলামী ব্যাংক এর ক্ষেত্রে

প্রযোজ্য)

এগুলোর মধ্যে General Knowledge অংশটা কিছুটা

কঠিন। তবে আশার বিষয় হল এই অংশ থেকে প্রশ্ন

অনেক কম আসে। তবে আপনার পরীক্ষায় ভালো

করতে হলে সব অংশ সম্পর্কে সমান পারদর্শী হতে

হবে। এই অংশ গুলোতে কি কি sub section থাকে তা

আমরা অন্য আরেকদিন আলোচনা করব। আজ শুধু

বিস্তারিত আলোচনা করব Written Section নিয়ে।

1. Translation

এই অংশে English to Bangla এবং Bangla to Eonglish দুই

ধরনের Translation ই আসে। এক্ষেত্রে ১টি Passage বা

টীকা থাকে যাকে অনুবাদ করতে হয়। অনুবাদ এর জন্য

আপনার English ভাষা সম্পর্কে জ্ঞান একটু পরিপক্ক

হলেই চলে।

2. Essay/Letter Writing

এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নাই। আশাকরি

আপনারা ছোট বেলা থেকেই এগুলোতে পারদর্শী।

3. Critical Writing

এটা গতানুগতিক ধারা থেকে কিছুটা আলাদা। কোন

১টা বিষয় দেয়া থাকে। যার পক্ষে এবং বিপক্ষে

যুক্তি সহকারে লিখতে হয়। কিছুটা Practice থাকলে

কঠিন হবে না আশাকরি।

4. Practice

শুধু ব্যাংক নয় যে কোন চাকরির জন্য আপনার practice

এর কোন বিকল্প নেই। আপনি যে ব্যাংক বা যে

প্রতিষ্ঠান পরীক্ষা দিতে যাচ্ছেন সেই ব্যাংক বা

প্রতিষ্ঠানের পূর্বে যে পরীক্ষা হয়েছে সে গুলো

সম্পর্কে আপনার জ্ঞান থাকা আবশ্যক। তাতে

আপনার পরীক্ষার ধরণ সম্পর্কে মোটামোটি একটা

ধারণা পেয়ে যেতে পারেন। এ জন্য আপনি

ব্যাংকের পরীক্ষা জন্য আপনি নিজের লিংক গুলো

ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি যে

ব্যাংকের পূর্ববর্তী প্রশ্নসহ উত্তর পেয়ে যাবেন।

এবং একই নিয়ম অনুযায়ী মডেল টেস্ট দিয়ে practice

করতে পারেন।


3902 views

Related Questions