4 Answers

জীবনসঙ্গী হিসেবে যাকে বেছে নিতে চান তার সম্পর্কে আগেভাগেই একটা পরিষ্কার ধারণা রাখা উচিৎ। যার সাথে প্রেম করছেন সে আসলেই মানসিক বিকারগ্রস্ত কী না এটা চিনে নেওয়া আপনার জন্যে মঙ্গলজনক। তা না হলে এর মাশুল দিতে হবে প্রতিনিয়ত।

খাটি প্রেমিক চিনে নিতে টাইমস অব ইন্ডিয়া চারটি লক্ষণের কথা জানিয়েছে। কারো প্রেমে পড়ার আগে লক্ষণগুলো মিলিয়ে নিতে পারেন।

বিবেকবর্জিত মানসিকতা:

ধরুন, আপনাকে কথা দিয়ে আপনার প্রেমিক তা রাখতে পারেননি। কিন্তু এর জন্য তার মধ্যে কোনো অনুশোচনা নেই। আপনি কষ্ট পেয়েছেন কী না, তা নিয়ে তাঁর মাথাব্যথাও নেই; তিনি তার মতোই আছেন। তাহলে বুঝবেন আপনার ব্যাপারে তিনি খুব একটা মনোযোগী নন।

কারণে-অকারণে মিথ্যে বলা:

আপনার প্রেমিক বা হবু প্রেমিক কারণে-অকারণে অবলীলায় মিথ্যা বলে যাচ্ছেন, তখনই ধরে নেবেন এই ছেলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভেবেচিন্তে দেখার বিষয় আছে। মনে রাখবেন, নিয়মিত মিথ্যা বলা একজন খ্যাপাটে বা বিকারগ্রস্ত মানুষেরই লক্ষণ। আর আপনার সঙ্গে মিথ্যে বলা মানে সম্পর্কের সঙ্গে প্রতারণা করা।

সহমর্মিতার অভাব:

আপনার সুখে-দুঃখে যদি প্রতিনিয়তই সমানভাবে আপনার প্রেমিক একাত্ম হতে না পারেন এবং সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন, তাহলে বুঝবেন আপনি একজন আত্মকেন্দ্রিক বিকারগ্রস্ত মানুষের সঙ্গে প্রেম করছেন। বিষয়টি বোঝা মাত্রই আপনাকে সতর্ক হতে হবে।

নির্মম রসিকতায় আসক্তি:

সতর্কভাবে খেয়াল করুন, অন্য সবার বিরক্তির উদ্রেক করে কিংবা অন্যকে আহত করে, এমন কোনো নির্মম রসিকতা আপনার প্রেমিক করছেন কি না। যদি দেখেন, স্রেফ মজা করে আপনার প্রেমিক কোনো নিরীহ কাউকে পিটিয়ে কিংবা অবলা জীবজন্তুকে হত্যা বা মারধর করে পৈশাচিক আনন্দ উপভোগ করছেন, তাহলে নিশ্চিত জানবেন আপনার প্রেমিক একজন বিকারগ্রস্ত মানুষ।

2999 views

ভদ্র ছেলেদের  চেনার উপায় :
১, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ।
২, মানুষের সাথে খারাপ আচারন করেনা ।
৩,খারাপ বন্ধুদের সাথে মেশেনা ।
৪,সবসময় মাথা নিচু করে পথ চলে ।
৫,মেয়েদের সাথে কম কথা বলে ।
৬,গুরুজনকে সম্মান করে ।
৮,অপরের দোষ ধরেনা ।
৯,কেউ  উপকার করলে কৃতঙ্ঘ থাকে  ।
১০,এরা যাকে ভালোবাসে মন থেকে বাসে ।

2999 views

ভদ্র ছেলেদের কিছু কমন বৈশিষ্ট্য

লক্ষ্য করলে দেখা যায়, তারা

নিম্নরূপ:

১। ভদ্র ছেলেরা কখনোই সিগারেট

খায় না, তবে তাদের বন্ধুরা খায় ।

তারা অবশ্য বন্ধুদের সিগারেট খেতে

মানাও করতে পারে না।

২। ভদ্র ছেলেরা রাস্তাঘাটে

মেয়েদের দিকে খুব একটা চোখ তুলে

তাকায় না , অবশ্য বেজায়

সুন্দরী হলে একটু-আধটু তাকায়। কিন্তু

তাদের বন্ধুদের সাধারণত এক্ষেত্রে

ব্যাপক পারদর্শীতা থাকে ।

৩। ভদ্র ছেলেরা পর্ণো দেখে না,

কিন্তু কোনদিনই দেখেনি তা অবশ্য

হলফ করে বলা যাবে না ।

৪। ভদ্র ছেলেরা সাধারণত রাত জেগে

ফোনালাপে মগ্ন থাকে না, তাদের

আবার পরদিন স্কুল/কলেজে/

ভার্সিটি যাবার তাড়া থাকে তো !

৫। ভদ্র ছেলেরা ফেসবুকে মেয়েদের

অযথা বিরক্ত করে না। নিতান্ত

আকর্ষণ না থাকলে কাউকে নক করে

না ।

৬। ভদ্র ছেলেরাও একটু-আধটু গালি

জানে। তবে তারা সচরাচর ওসব বলে

বেড়ায় না। হুম ! বুঝতে হবে।

৭। গার্লফ্রেন্ড থাকলেই যে আপনি

অভদ্র-অসভ্য হয়ে যাবেন তা কোন

পুস্তকে লেখা আছে শুনি !

৮। বলা বাহুল্য, অনেক ভদ্রছেলেরাই

টুকটাক গল্প-কবিতা-গান লিখে

থাকে। এটা তাদের ফ্যাশন নয়,

প্যাশন !

৯। কোন মেয়ে প্রেমের প্রস্তাব নিয়ে

এগিয়ে এলে ভদ্র ছেলেরা আবার ‘না’

করতে পারে না। ইনফ্যাক্ট তার বেশ

মানবতাবাদী তো তাই!

১০। ভদ্র ছেলেরা সাধারণত বয়েজ

স্কুলের ছাত্র হয়ে থাকে। এই কারণেই

তারা উল্লেখযোগ্য হারে

প্রকৃতিপ্রেমী হয়ে থাকে। তবে

অনেকের বেলাতেই খানিকটা

ব্যাতিক্রমধর্মী দৃশ্যপটও পরিলক্ষিত

হয়।

১১। ভদ্র ছেলেরা বেশ সাহায্যপ্রবণ

হয়ে থাকে। বাচ্চা, নর কিংবা নারী

সকলেই নির্বিশেষে তার সাহায্যের

শিকার হয়!

১২। ভদ্র ছেলে মাত্রই কিউট, কিউট

এবং কিউট। ব্যাপারটা দিবালোকের

মতো পরিষ্কার।

2999 views
আমি নিজে একজন ছেলে হিসেবে ভদ্র ছেলে বলতেই ৫ ওয়াক্ত নামাজী বুঝি।
কারন নামাজ একজন ব্যাক্তিকে সমস্ত খারাপ আর অভদ্র আচরন থেকে বিরত রাখে।
যদি আপনার বান্ধবীর বিয়ে করার নিয়ত থাকে তাহলে সেই ছেলে উত্তম যে মাটির দিকে চেয়ে পথে হাটে, ঘন ঘন সালাম দেয় নম্র ভাবে কথা বলে এবং যে অযৌক্তিক ঝগড়াকারির সাথেও ভালো ব্যবহার করে। সৎ কাজে আদেশ করে আর অসৎ কাজে নিষেধ করে।
আমি বিয়ের কথা আগেই বলে দিলাম এই জন্যে যে এদের সাথে প্রেম করা কারো পক্ষেই সম্ভব নয়। ধন্যবাদ
2999 views

Related Questions