শেয়ার ব্যবসায় কিভাবে বিনিয়োগ করলে লাভ হবে?
1 Answers
শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা নিতে হবে যখনি আপনি একজন শেয়ার ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন শেয়ার ব্যবসা বা শেয়ার বাজার সর্ম্পকে যথেষ্ঠ শিক্ষা নেয়াটা জরুরী। নিজেকে যুদ্ধক্ষেত্রে টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত রসদ নিয়ে মাঠে নামা ভালো। জানতে হবে এটির আদ্যোপান্ত, মার্কেট এর সকল ফ্যাক্টর এবং নিজেকে আপটুডেট রাখতে হবে সবসময়- বিশেষ করে দেশের অর্থনীতি এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সবসময় সজাগ থাকতে হবে। প্রথমেই মনে রাখবেন, শেয়ার ব্যবসা কোন জুয়া খেলা নয়। এখানে ব্যবসার কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। রয়েছে কিছু সুনির্দিষ্ট গানিতিক হিসাব। আপনি যদি বাণিজ্য বিভাগে পড়ালেখা করে থাকেন তবে এই ব্যাপারগুলো বুঝতে আপনার খুবই সুবিধা হবে। আর তা না হলেও খুব একটা সমস্যা নেই। শেয়ার বাজারের উপর অনেক বই-পত্র এখন পাওয়া যায়। এগুলো পড়ুন, বোঝার চেষ্টা করুন। এভাবে বুঝে বিনিয়োগ করলে লাভবান হতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy