2 Answers
শাহি পরোটা- উপকরণ : ময়দা ২ কাপ, তেল ১ টেবিল চামচ, ডালডা ২ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো। প্রস্তুত প্রণালি : ময়দা ঢেলে একটি পাত্রে ডালডা ও তেল চুলায় একটি পাত্রে গরম করে ঠাণ্ডা করে নিয়ে ময়দার সঙ্গে মেশাতে হবে। তারপর লবণ, ঘি, দুুধ, চিনি ও পানি দিয়ে ভালো করে ময়দা মাখিয়ে একটি পাত্রে ঢেকে রাখতে হবে ৩/৪ ঘণ্টা। তারপর গোলা ময়দা আবার মেশানো ডালডা দিয়ে ভালো করে মথে নিতে হবে। পিঁড়িতে একটু ময়দা ছিটিয়ে গোল বা লম্বা করে তারপর জিলাপির মতো পেঁচিয়ে গোল করে রেখে দিয়ে আধা ইঞ্চি পরিমাণ রুটি বানিয়ে ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে------- লাচ্চা পরোটা উপকরণ : ময়দা ২ কাপ, দুধ পরিমাণমতো, সয়াবিন তেল ১ কাপ, ডিম ১টা, চিনি ২ চা চামচ, লবণ ১ চা চামচ। প্রস্তুত প্রণালি : প্রথমে ময়দা, লবণ, চিনি ও ৩ চা চামচ সয়াবিন তেল দিয়ে মাখিয়ে দুধ দিতে হবে, পানি দেওয়া যাবে না। খামির মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এর পর পরোটা বেলে পাখার মতো ভাঁজ করে পেঁচাতে হবে, এর পর হালকা করে বেলে ডুবো তেলে ভেজে ফেলুন।
পরোটা বানানোর রেসিপিঃ
উপকরণঃ
– ময়দা
– সামান্য লবন
– সয়াবিন তেল (কয়েক চামচ)
– সামান্য চিনি
– ঘি (পরোটার ভিতরে দেয়ার জন্য, যারা ঘি খেতে চান না তারা তেল দিতে পারেন)
– গরম পানি (পরিমান আপনারা নিজেরাই ঠিক করে নেবেন, আপনি যে পরিমান ময়দা নেবেন তা দেখেই ঠিক করতে হবে। আর পরোটার সাইজের উপর নির্ভর করবে, আপনি কতটা বানাতে চান।)
প্রনালীঃ
আমরা অনুমানিক হাফ কেজি থেকে কিছু কম ময়দা নিয়েছিলাম। এক চিমটি লবন মিশিয়ে তাতে এক চা চামচ চিনি মিশিয়ে নিন।
তিন চা চামচ সয়াবিন তেল দিন।
এবার গরম পানি মিশাতে থাকুন।
চামচ ব্যবহার করে গরম পানি মিশান। লক্ষ রাখবেন পানি যাতে বেশি না হয়ে যায়। আস্তে আস্তে কাই করতে থাকুন।
ভাল করে মলে খুব সুন্দর কাই করে ফেলুন। যত বেশি মলে মোলায়েম করে নিবেন, পরোটা তত মজাদার হবে।
প্রতিটা পরোটার জন্য একটা নিদিষ্ট বল বানিয়ে নিন।
বল গোল করে বেলে নিন। প্রয়োজনে ময়দার ছিটা দিয়ে বেলুন।
এবার সামান্য ঘি দিয়ে নিন এবং আঙ্গুল দিয়ে ঘি বিছিয়ে দিন। (ঘি না থাকলে তেল দিতে পারেন)
এভাবে ভাঁজ করুন।
এভাবে শেষ ভাঁজ করে চারকোনার আকৃতি দিয়ে ফেলুন।
একে একে সব এমনি করে রাখুন।
এবার বেলুন দিয়ে আবারো চার কোনা মানে আড়াআড়ি করে বেলে নিন।
চুলায় তাওয়া গরম করুন এবং সেঁকতে দিয়ে দিন। (এখানে একটা কথা না বললেই নয়, যারা তেলে ভাজা পরোটা খেতে চান তারা এই ধাপেই তেল দিয়ে ভেঁজে নিতে পারেন, আমরা তেলে ভাজা এড়িয়েছি!)
খুন্তি দিয়ে দুই পাশ উলটা পালটা করে ভেঁজে নিন।
পরোটা ফুলিয়ে নিতে এভাবে কাপড়ের পাফ বানিয়ে চাপ দিতে পারেন। (এই কাজে সাবধানতা জরুরী, হাত গরম ভাপ লেগে পুড়ে যেতে পারে)
পরোটা ফুলে উঠবেই! কেমন সেঁকা চান সেটা আপনি নির্ধারন করুন। তাওয়া বেশি গরম হলে পুড়ে যেতে পারে, তাই আগুনের আঁচ মাধ্যম হলেই ভাল।
ব্যস পরিবেশনের জন্য প্রস্তুত। শিশুদের জন্য ধারালো ছুরি দিয়ে চারভাগ করে কেটে পরিবেশন করা যেতে পারে।
(কপিঃ udrajirannaghor)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy