আমি মোটা হতে পারবো কিভাবে?

কি করিলে মোটা হওয়া যাবে
3174 views

4 Answers

মোটা হওয়ার কোনো ঔষধ নাই। কেবল বিভিন্ন ধরণের স্টেরয়েড মিশ্রিত ঔষধ খেয়ে আপনার কাঙ্খিত ফলাফল পেতে পারেন/মোটা হতে পারেন।। এতে করে লিভার কিডনির ক্ষতি হবে মারাত্মক ভাবে। তাই মোটা হওয়ার চিন্তা বাদ দিয়ে নিয়মিত পুষ্টিকর খাবার দাবার খান, পর্যাপ্ত পরিমাণে ঘুমান। খাওয়া দাওয়ার অরুচি বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে একজন রেজিস্টার্ড চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন। শরীরের ওজন কমের ক্ষেত্রে একজন পুষ্টিবিধের পরামর্শও নিতে পারেন।
3174 views Answered

০যদি নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং রাতের ঘুম ঠিক রাখেন তাহলে আপনি তাড়াতাড়ি আপনার স্বাস্থ্য মোটা করতে পারবেন। না ঘুমাতে পারলে আপনার শরীর ক্যালরী ধরে রাখতে পারে না। রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। ০একটা নিদিষ্ট সময় ধরে খাবেন। সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টার মধ্যে সকালের নাস্তা শেষ করুন। সকালে প্রচুর পরিমাণে খেয়ে নিতে পারেন। হ্যাম বার্গার, ভাজা খাবার, চিকেন ব্রেস্ট খেলেও ক্ষতি নেই। ০সফ্ট ড্রিংকস্ এবং ফ্যাটি খাবার খেলে স্বাস্থ্য মোটা হয়। এতে হাই- ইন্সুলিন থাকে। ইন্সুলিন হরমোন তৈরি করে। যার সাহায্যে শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জমে। যখন ফ্যাটি ফুডস্ খাবেন তখন পানি পান করুন; সফ্ট ড্রিংকস্ নয়। এমনকি ডায়েট সফ্ট ড্রিংকস্ও নয়। এটা খেলে আপনি ফ্যাটি ফুড খেতে পারবেন না। ০এনার্জি ফুড খেলেও আপনি মোটা হবেন। শরীরে যদি এনার্জি ফুড না থাকে তাহলে শরীরে শক্তিই থাকে না মোটা হওয়া তো দূরের কথা। আপনি কখনো ব্যাটারিতে ল্যাপটপ কম্পিউটার চালাতে পারবেন না যদি প্লাগ না দেন। শরীরও তার ব্যতিক্রম নয়। ০টেনশনমুক্ত থাকুন। নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম করলে ক্ষুধা বেড়ে যায় টেনশন দূরে করে। ০প্রচুর ফল খান। ফল পুষ্টিকর খাবার এতে প্রচুর ক্যালরি পাওয়া যায়। প্রতিদিন ফল এবং ফলের রস খান। ফলের তৈরি বিভিন্ন সিরাপ, কুবিথ, গাম, জ্যাম, জ্যালি খান এতে ফ্যাট আছে যা আপনার স্বাস্থ্য মোটা করবে। তথ্যসূত্রঃ হোমিওপেথি বিডি

3174 views Answered

মটা হয়া খুবি সহজ নিম্নে কিছু নিওম দেয়া হল ১. আপনাকে সবার প্রথমে smoking টা ছারতে হবে জদি করেন। ২. principle food খেতে হবে। মানে সেসব খাদ্দে সকল উপাদান আছে। যেমন: carbohydrates, minarel, protein, fat etc. 3. যখনি খিদা লাগবে তখনি খাবেন, সবচে ভাল যদি প্রতিদিন সকালে পান্তা ভাত খাইতে পারেন আমি এটাতে উপকার পাইছি। ৪. সকালে pushup মারতে হবে। মানে বুক ডাউন নিম্নে ১০-১৫ টা পরে বারাতে হবে। এতে করে আপনার muscles build up হবে। আসা করি উপরক্ত বিসয় গুলা মেনে চল্লে কাজ হবে।আর নিয়মিত পুষ্টিকর খাবার খান আর ঘুমান।।

3174 views Answered

খাওয়াদাওয়া একটু পরিবর্তন করুন--


একটু ক্যালোরি যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন,  ভাতের বদলে ডাল এবং সবজিসহ রান্না করা খিচুড়ি খান । ভাত খেতে  হলে বসা ভাত রান্না করুন কিংবা রাইস কুকারে রান্না করা ভাত খান । ফ্যান বা মাড় ঝরানো ভাত খাবেন না ।  রুটি খাবেন না । পাউরুটি খেলে জেলি/জ্যাম অথবা মাখন সহ খান ।  প্রতিদিন ১০০ গ্রাম বাদাম খাওয়ার অভ্যাস করুন।প্রতিদিন কমপক্ষে ২৫০ গ্রাম দুধ খান ।  দিনে ২ টি ডিম খান । অতিরিক্ত চা কফি খাবেন না । কখনই খাবার বাদ দেবেন না । দ্রুত কোথাও যেতে হলে বা  কাজ থাকলে পথে খাবারটা খেয়ে নিন ।  খাবার বাদ দিলে শরীরের ক্ষতি হয় । তিনবেলা খাওয়ার সাথে সাথে বিকালে নাস্তা করুন । এবার আসুন এক্সারসাইজে, জিমে গিয়ে কখনই ব্যায়াম করবেন না।হাল্কা ব্যায়াম করুন ।দৌড়ান , সাইকেল চালান, সাতার কাটুন । অতিরিক্ত ব্যায়াম  করবেন না ।

3174 views Answered

Related Questions

Next steps