1 Answers
অন্যতম কৌশলী প্রশ্ন এটা | এই প্রশ্নটি প্রার্থীকে তার নিজের কথা বলার সুযোগ করে দেয় এবং এই প্রশ্নের কোন সঠিক ভা ভুল উত্তর নেই | প্রার্থী যা বলবে তাই | এই প্রশ্নের উত্তরে প্রার্থী তার সৃজনী শক্তিকে কাজে লাগাতে পারে কারণ এখানে সঠিক বা ভুল উত্তর নিয়ে ভাবতে হয় না | এতে চাকরিদাতা প্রার্থীর চরিত্র, কল্পনাশক্তি এবং উদ্ভাবনী শক্তি সম্পর্কে জানার সুযোগ পায় | এক্ষেত্রে আপনি আপনার জীবনবৃত্তান্তের যে তিনটি অথবা চারটি বিষয় তাদের স্মরণ করাতে চান সেগুলো তুলে ধরুন এবং ঐগুলো সম্পর্কে কথা বলুন | তাদের কাছে নিজের ব্যক্তিগত স্বপ্ন বলার ঝোঁক সংযত করা অতিব জরুরি | এই প্রশ্নটির উত্তরে প্রত্যেকেই যে ভুলটা করে থাকে সেটা হলো কোথায় সে পড়াশোনা করেছে, কী খেতে বা পড়তে ভালবাসে, ইত্যাদি তথ্য দিয়ে সময় নষ্ট করে | আসলে, আপনার নিজের সম্পর্কে বলা মানে আপনার পছন্দ বা অপছন্দের বিষয় সম্পর্কে নয়, বরং আপনি কী ধরনের জব প্রোফাইল পছন্দ করেন (তবে অবশ্যই যে পদের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছেন, সেটাকে প্রাধান্য দিতে হবে আপনাকে), বা কী বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেছেন, যে প্রোফাইলে কাজ করার জন্য আপনি আবেদন করেছেন, কেন আপনি সেই প্রোফাইলের জন্য উপযুক্ত সেসবই হল এই প্রশ্নের যথাযোগ্য উত্তর | সহজ ভাষায়, ইন্টারভিউয়ার বা প্রশ্নকর্তা যা কিনতে চাইছেন, আপনাকে তাই-ই বিক্রি করতে হবে | ইন্টারভিউ দেওয়ার সময় চেষ্টা করবেন ইন্টারভিউয়ার যেন আপনার সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করেন সেটা নিশ্চিত করতে | তাতে তার পছন্দ-অপছন্দ, প্রয়োজন সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে | সাক্ষাৎকারগ্রহীতা এমন একজনকে খুঁজছেন যে তার দুর্বলতা এবং ক্ষমতাসমূহ সম্পর্কে অকপটে বলতে বাস্তবসম্মত হয় | তাদের নিজেদের দৃষ্টিগোচর থেকে আপনি আপনার দুর্বলতাগুলো প্রতিরোধ করতে কোন পদক্ষেপসমূহ নিয়েছিলেন সেগুলো বর্ণনা করতে এবং আপনার যোগ্যতার দাবির সপক্ষে কিছু উদাহরণ তুলে ধরা প্রয়োজন | সুতরাং, উদাহরণস্বরূপ, বিশৃঙ্খল হওয়া আপনার একটি সমস্যা, কিভাবে অগ্রাধিকার দিতে এবং তালিকা তৈরি করতে শিখেছেন তা ব্যাখ্যা করুন | মনে রাখতে হবে সম্পূর্ণসততা প্রকাশ করা যুক্তিযুক্ত নয় |
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy