2 Answers
পাওয়ার স্টেশন/প্ল্যান্ট এর মূল কেন্দ্রবিন্দুতে থাকে জেনারেটর নামের একধরনের ঘূর্ণায়মান যন্ত্র যা পরিবাহক ও চৌম্বক ক্ষেত্রের মাঝে পারস্পরিক গতি সৃষ্টির মাধ্যমে যান্ত্রিকশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। কী ধরনের জেনারেটর ব্যবহৃত হবে তা শক্তির উৎসের ওপর নির্ভর করে। এটা নির্ভর করে কি ধরনের জ্বালানীর সহজলভ্যতা ও বিদ্যুৎ উৎপাদনের কৌশলের উপরে। বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট রয়েছে বাংলাদেশে প্রায় ৭ ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে, যা মূলত পাওয়ার উৎপন্ন করে।আমরা জানি p=Vi অর্থাৎ ভোল্টেজ ও কারেন্টর সমষ্টি। আর এটির উৎপাদন প্রক্রিয়া নিম্নরূপ : র এনার্জি -> হিট এনার্জি ->মেকানিক্যাল এনার্জি -> বৈদ্যুতিক এনার্জি।।। অর্থাৎ কাঁচামাল হতে তাপশক্তি,এবং উক্ত তাপ এর সাহায্যে টারবাইন বা জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়।
এটার সাথে বায়ু প্রবাহের এবং প্রবাহিত হওয়ার কারণ জড়িত।আপনি যদি বায়ু প্রবাহের কারণটা বুঝেন তাহলে এটাও বুঝতে পারবেন।বায়ু যেমন ঘনত্ব বা চাপ বেশি থেকে কমের দিকে যায় ঠিক তেমনি কারেন্ট ও বেশি চাপ(ভোল্টেজ) থেকে কম চাপের দিক যায়(প্রচলিত নিয়ম অনুযায়ী)।তবে ইলেকট্রন ঠিক উল্টো দিকে যায়।আর এভাবেই কারেন্ট চলে।এবং ভোল্টেজ হলো কারেন্ট চলার কারণ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy