এলার্জি থেকে মুক্তির জন্য কি কি খাবার গ্রহন করব এবং কিভাবে সুস্থ থাকা সম্ভব?
2 Answers
আসলে এটা খাওয়ার উপর ডিফেন্ড করে না। যার ফলে কোন খাওয়া খেয়ে এর থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন না। তবে হ্যাঁ আপনি গরুর মাংস,চিংড়ি, পুঁটি মাছ,বেগুন এসব না খেয়ে এর মাত্রা কিছুটা কমিয়ে আনতে পারেন। তবে সবচেয়ে বেশি জরুরি কিছু নিয়ম মেনে চলা যেমন: কার্পেট ব্যবহার না করা। সম্পূর্ণ রুপে ধূমপান পরিহার করা। বাসায় কোন প্রকার পোষা প্রাণী না রাখা। মশার কয়েল বা স্প্রে করার সময় নিরাপদ দূরত্বে অবস্থান করা উচ্চ মাত্রার সুগন্ধি ব্যবহার না করা। ধূলাবালি থেকে বাচতে মুখে মাস্ক ব্যবহার করা। ঘর ঝাড়ু দেওয়ার সময় নাকে মুখে মাস্ক, তোয়ালে বা গামছা ব্যবহার করা। বিছানা বা কার্পেট, পুরাতন বই পত্র অন্য কাউকে দিয়ে ঝেড়ে নেওয়া। টিভি, মশারি-স্ট্যান্ড, সিলিং ফ্যানের উপর জমে থাকা ধূলা-বালি সপ্তাহে অন্তত একবার অন্য কাউকে দিয়ে পরিস্কার করে নেওয়া বাস, মোটরগাড়ী বা যানবাহনের ধোঁয়া থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা বা মাস্ক ব্যবহার করা। শীতের সময় শীতবস্ত্র ধুঁয়ে ব্যবহার শুরু করা। লেপ ভাল করে রোদে শুকিয়ে ব্যবহার করা। শীতের সময় উলেন কাপড়ের পরিবর্তে সুতি/ জিন্সের কাপড় ব্যবহার করা। পুরাতন/ বাক্সবন্দী জামা-কাপড় ধুঁয়ে রোদে ভাল করে শুকিয়ে ইস্ত্রী করে ব্যবহার করা। যেকোন স্যাঁতস্যাঁতে স্থান এড়িয়ে চলা। হাটার সময় ঘাস পরিহার করা। ছোট বা বড় ফুল ধরা গাছের নিচে / পাশে না বসা। রান্না করার সময় মশলার ঝাঁঝাঁলো গন্ধ এড়াতে মাস্ক বা গামছা ব্যবহার করা। ফ্রীজে রাখা খাবার ভালো করে গরম করে গ্রহন করা। ঘরে ধূঁপ ব্যবহার না করা। ব্যবহৃত বিছানায় চাদর, বালিশের কভার এবং মশারীর সপ্তাহে একবার ধুঁয়ে ফেলা। ঘর থেকে ছারপোকা, তেলাপোকা চিরতরে নির্মূল করা। ঠান্ডা পানি এবং খাবার পরিহার করা। যেসব খাবার পরিহার করা উচিত মাছ-ইলিশ, চিংড়ি মাংস-গরুর মাংস দুধ ডিম-হাঁসের ডিম (সাদা অংশ) সবজি-মিষ্টি কুমড়া, কচু, বেগুন ফল-আপেল, কলা
এলার্জির চিকিৎসাঃ ★ এন্টিহিস্টামিন টেবলেট, নাকের স্প্রে, চোখের ড্রপ, স্কিন ক্রিম, ইঞ্জেকশন ব্যাবহারে এলার্জি ভালো হয়। ★ দ্রুত সাইনাস ও বন্ধ নাসারন্ধ্র পরিস্কার করার জন্য Decongestants টেবলেট, নাকের স্প্রে, ড্রপ ব্যাবহার করা হয়। ★ এলার্জির জনিত চর্ম প্রদাহের জন্য Corticosteroids পিল, নাকের ড্রপ, ইনহেলার, চোখের ড্রপ, স্কিন ক্রিম ব্যাবহার করা হয়। ★ এছাড়াও অন্যান্য চিকিৎসা রয়েছে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy