আমার গালে অনেক কালো দাগ কিভাবে দূর করব?

অামার গালে অনেক ছোট ছোট দাগ।ভালো একটা ক্রিমের এডভাইস দিবেন প্লিজ?
3907 views

10 Answers

আমার মতে আপনি মেছতা গার্ট ক্রিমটা ব্যাবহার করতে পারেন।আশা করি ভালো ফল পাবেন।

3907 views Answered

রেমি স্পট ক্লিনার মুখের দাগ তুলতে সাহায্য করে। আপনি এটা ব্যবহার করেন।

3907 views Answered

আপনি প্রতিদিন রাতে ও সকালে স্যাভলন ক্রিম ব্যাবহারর করুন। অতিরিক্ত ফলাফলের জন্য রাতে প্রতিদিন মেছতা গার্ড ক্রিম ব্যাবহার করতে পারেন।

3907 views Answered

মুখের কালো দাগ দূর করতে আপনি মধু , লেবু, গোলাপ ফুলের পাতা বেটে মুখে লাগাতে পারেন|এটা অনেক কাজ করে। এক সাপ্তাহের মাঝেই আপনি তার ফলাফল পাবেন। আমি অনেক আগে আমার নিজের বেলায় ব্যাবহার করেছি| এই উপাদান গুলি আপনি পেস্ট করে এক সাপ্তাহ ফেইসে লাগাবেন দেখবেন অনেক ভাল লাগবে|

3907 views Answered

আপনি.....Garniar Men Double Action Facewash ব্যাবহার করেন তিন বেলা......ও রেমি স্পট ক্রিম ব্যাবহার করেন তিন বেলা....এক মাসের মধ্যে কালো দাগ অনেক হালকা হয়ে যাবে।

3907 views Answered

মুখের কালো দাগ দূর করতে আপনি মধু , লেবু, গোলাপ ফুলের পাতা অনেক কার্জ কর। এক সাপ্তাহের মাঝেই আপনি তার ফলাফল পাবেন। আমি অনেক আগে আমার নিজের বেলায় ব্যাবহার করেছি। এই উপাদান গুলি আপনি পেস্ট করে এক সাপ্তাহ ফেইসে লাগাবেন দেখবেন অনেক ভাল লাগবে।

3907 views Answered

মুখের দাগ দূর করতে আমরা ব্যবহার করবো লেবু। একটু লক্ষ্য করলেই দেখবেন যে সকল অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিম লেবুর কথা বলে। কারণ একটাই, লেবু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। তবে লেবু এই রূপচর্চাটি কেবল রাতের বেলায় করতে হবে এই কারণে যে সূর্যের আলো আপনার ত্বকে রিঅ্যাকশন করতে পারে। রাতের বেলায় রূপচর্চাটি করলে সূর্যের আলো বা গরমে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং ত্বক সম্পূর্ণ ৮-১০ ঘণ্টা পাচ্ছে দাগ দূর করার জন্য। কী করবেন? দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি। যদি আপনার ত্বক হয়ে থাকে স্বাভাবিক, তাহলে মাত্র ৫ মিনিটের একটি কাজ করতে হবে আপনাকে। যদি শুষ্ক বা সেনসিটিভ হয়ে থাকে, তাহলে সময় লাগবে ৩০ মিনিট। -মুখ খুব ভালো করে পরিষ্কার করে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। -যদি স্বাভাবিক বা তৈলাক্ত ত্বক হয়, তাহলে তাজা পাকা লেবুর রস (যে লেবু পেকে হলদে হয়ে গেছে, অর্থাৎ লেমন) সরাসরি মুখের কালো দাগে লাগিয়ে নিন। লেবুর রসের সাথে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। তারপর শুকাতে দিন। এবং লেবুর রস মুখে নিয়েই ঘুমিয়ে যান। স্বাভাবিক বা তৈলাক্ত ত্বকে কোন সমস্যা হবে না। সকালে ঠাণ্ডা পানি দিয়ে মুখ মুছে নিন। -আর যদি শুষ্ক বা সেনসিটিভ ত্বক হয়, তাহলে পাকা লেবুর রসের সাথে মুলতানি মাটি ও মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ধোয়া মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ মিলিয়ে যাবে। টিপস- ত্বকে লেবুর রস দেয়ার পর যদি কোন রকম অস্বস্তি অনুভব করেন, তাহলে অবিলম্বে মুখে ধুয়ে ফেলুন এবং পুনরায় ব্যবহার করবেন না।

3907 views Answered

সাধারণ উপায়: # ২ চামচ বেসন, ১ চা চামচ কাঁচা হলুদ বাটা, ১ চা চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে পেষ্ট তৈরি করুন। এবার এটা মুখে, ঘাড়ে মাখিয়ে রেখে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে মুখের কালো দাগ দূর হবে ও ত্বক উজ্জ্বল হবে। # ত্বকের বলিরেখা দূর করতে চন্দনের জুড়ি নেই। চন্দনগুঁড়া, গ্লিসারিন, লেবুর রস এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন। এই মিশ্রণ ত্বকে মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হয়। তারপর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। # আপেল এবং কমলার খোসা একসঙ্গে বেটে এর সঙ্গে ১ চামচ দুধ, ডিমের সাদা অংশ এবং কমলার রস মেশান। এবার মিশ্রণটা ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শুধু পাকা পেঁপের শাঁসও মুখে মাখলে কালো দাগ দূর হবে। ভেষজ উপায় : মুখের কালো-সাদা ছোপ ছোপ দাগ, ব্রণ বা মেছতার দাগ চেহারার সৌন্দর্য নষ্ট করার জন্য যথেষ্ট। আমরা নানা প্রসাধনী এবং উপকরণ ব্যবহার করি এসব দাগ দূর করার জন্য। আজকে আসুন দেখে নিই মুখের দাগ দূর করার ভেষজ কিছু পদ্ধতি। # মুখের কালো ছোপ দূর করতে ১ চা চামচ ধনিয়া পাতার রসের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন সকালে উঠে ঠান্ডা পানির ঝাপটায় মুখ ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই উপকার পেতে শুরু করবেন। # যাদের মুখে মেছতার দাগ আছে তারা ১ চা চামচ সাদা জিরা গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ সরিষা গুঁড়া ও ১ চা চামচ আটা মিশিয়ে পেস্ট বানিয়ে মেছতার দাগে লাগান। বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। # আপনার মুখে যদি ব্রণের দাগ থাকে, তাহলে প্রতিদিন গোলাপজল দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন ব্রণের দাগ হালকা হয়ে যাবে। সূত্র: স্টাইল কেয়ার

3907 views Answered

আপনি ললিতা হারবাল মেছতা গোল্ড ক্রীমটা ব্যবহার করুন।

3907 views Answered

গার্নিয়ার লাইট ওভারনাইট পিলিং ফেয়ারনেস ক্রীম • এতে আছে মাইক্রোপিলিং ফলের নির্যাস • সব ধরনের ত্বকের সাথে মানিয়ে যায় ও ত্বকের রঙের অসামঞ্জস্য দূর করে • ভিটামিন সি ত্বককে সজীব করে তোলে • ত্বকের দাগ দূর করে

3907 views Answered

Related Questions

Next steps